পাহাড় নয়, এবার গরমে পরিকল্পনা করুন সাগর সফরের, কলকাতার কাছেই মিলবে দারুণ স্পট

Published on:

Published on:

Travel there are three fantastic seaside destinations located close to kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন। কারণ এই সামার ভ্যাকেশনে ঘুরতে (Travel) যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে বর্তমানে সেখানেই যে পরিমাণ পর্যটকের ভিড় হয়। সেখানে উত্তরবঙ্গে গিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা কিছুটা হলেও কষ্টসাপেক্ষা। কিন্তু আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে হাতে সময় নিয়ে চলে যান কলকাতার কাছে অবস্থিত এই তিনটি সমুদ্র তটে।

কলকাতার কাছেই রয়েছে দারুণ ৩ সমুদ্র ভ্রমণস্পট (Travel)

সারা সপ্তাহ কাজ করে সপ্তাহের শেষে কোথাও একটা ঘুরতে যেতে সকলেরই ইচ্ছে করে। কিন্তু কোথায় ঘুরতে যাবেন সেই ঠিকানা যদি এখনও ঠিক করে না উঠতে পারে তাহলে আজকে প্রতিবেদন টা আপনার জন্য (Travel)। কারণ আজ আপনাদের সঙ্গে এমন তিনটি সমুদ্র এর কথা শেয়ার করব যেখানে গেলে আপনি শহরের কোলাহল এক মুহূর্ত ভুলে যাবেন। পাশাপাশি প্রিয়জনের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে আসতে পারবেন।

Travel there are three fantastic seaside destinations located close to kolkata

আরও পড়ুন: কেন্দ্রের সুপারহিট স্কিম! বিশ্বকর্মা যোজনার সুবিধা পেতে কী কী নথি লাগবে? জেনে নিন

কানাইচট্ট: কাঁথি বাস স্ট্যান্ড থেকে আপনি খানিকটা দূরেই পৌছিয়ে যাবেন দরিয়াপুর। সেখানেই রয়েছে কানাইচট্ট সৈকত। এখানে যদিও এখনো সেই ভাবে পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা লাভ করেনি। তবে ভ্রমণ পিপাসু মানুষেরা যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। লোকচক্ষুর অন্তরালে থাকার সৈকতের আশেপাশে রয়েছে সবুজের ছোঁয়া।

নুয়ানাই: পুরীর কাছে অবস্থিত নুয়ানাই। এখানে আসলে নির্জন সৈকতের আওয়াজ আপনি শুনতে পারবেন‌। এছাড়াও এখানে সেখানেই মিলবে ম্যানগ্রোভ ঘেরা সাগরের সান্নিধ্য। নিরালা বালুকাবেলা। জায়গাটির নাম বালুখণ্ড, নুয়ানাই। এছাড়াও থাকার জন্য রয়েছে সরকারি পরিবেশবান্ধব অতিথি আবাস।

বাগদা সৈকত: ওডিশার বালেশ্বরের কাছে রয়েছে বাগদা সৈকত। এখনও এখানে মেলে ক্ষণিকের নির্জনতা। সৈকতের সমান্তরালে বিস্তৃত ঝাউয়ের বন। এখানে দু’দিন কাটালে সঙ্গী হবে পাখির কিচিরমিচির, আর সমুদ্রের শব্দ। এছাড়াও সকাল-বিকাল জাল ফেলেন মাঝিরা (Travel)।