কেন্দ্রের সুপারহিট স্কিম! বিশ্বকর্মা যোজনার সুবিধা পেতে কী কী নথি লাগবে? জেনে নিন

Published on:

Published on:

PM Vishwakarma Yojana in bengal major update
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি নিজের হাতে ছোট ব্যবসা শুরু করবেন। তবে কোথা থেকে ফান্ডিং তুলবেন তা ভেবে পাচ্ছেন না। এবার চিন্তা করার আর কোনো কারণ নেই। যারা ছোট ব্যবসার শুরু করতে চাইছেন তাদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী একটি নতুন যোজনা শুরু করেছে। যার নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। এই যোজনার বিষয় বিস্তারিত তথ্য জেনে নিন।

বাংলায় বিশ্বকর্মা যোজনা নিয়ে বড় আপডেট(PM Vishwakarma Yojana)

পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন হওয়ার আগে প্রধানমন্ত্রী এই যোজনার বিষয়ে আগেই সূচনা করেছিল (PM Vishwakarma Yojana)। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। পাশাপাশি এই প্রকল্পের একটিমাত্রই লক্ষ্য, গ্রামের এবং প্রান্তিক এলাকার কারিগরদের আধুনিক প্রশিক্ষণ ও ঋণের সুযোগ করে দেওয়া।

PM Vishwakarma Yojana in bengal major update

আরও পড়ুন:  ফ্রি বাস পরিষেবা পেতে কী কী নথি ও শর্ত মানতে হবে? জানাল রাজ্য সরকার

এছাড়াও প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের মন্ত্রকের অধীনে এটিকে চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কারিগরদের জামানত ছাড়া ঋণ ও দক্ষতার বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং ডিজিটাল লেনদেনের সুবিধা রয়েছে। পাশাপাশি ১৮ বছর বয়স হলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাছাড়া আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে।

এই প্রকল্প কারা আবেদন করতে পারবেন:

ছুতোর
কামার
স্বর্ণকার
কুমোর
মূর্তিশিল্পী
রাজমিস্ত্রি
নাপিত
ধোপা
দর্জি
মালাকার(শোলার কাজ)
নৌকা প্রস্তুতকারী
মাছ ধরার জাল প্রস্তুতকারক
চর্মকার

কী কী সুবিধা পাবেন?
এই প্রকল্পে অন্তর্ভুক্ত কারিগরদের প্রথমে ‘পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট’ এবং নির্দিষ্ট ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে তাঁদের কাজের সরকারি স্বীকৃতি মিলবে। এছাড়াও দক্ষতা মূল্যায়নের পর কারিগরদের আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার টুলকিট ইনসেন্টিভ দেওয়া হবে।

একইসঙ্গে ৫ থেকে ৭ দিনের প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে। এই প্রশিক্ষণে আধুনিক সরঞ্জামের ব্যবহার, ডিজিটাল পেমেন্ট, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং লোন কীভাবে ম্যানেজ করবেন, তারও প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকি প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা ১ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণের জন্য আবেদন করতে পারবেন। পথে সেই ঋন শোধ করতে হবে (PM Vishwakarma Yojana)।