ফ্রি বাস পরিষেবা পেতে কী কী নথি ও শর্ত মানতে হবে? জানাল রাজ্য সরকার

Published on:

Published on:

Government Bus has introduced changes to the free service for women
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে সরকারের পালা বদল হওয়ার পর থেকে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই পদক্ষেপের মধ্যে অন্যতম হল ১ জুন থেকে মেয়েদের জন্য সরকারি বাসে (Government Bus) যাতায়াত ব্যবস্থা বিনামূল্যে করা। দিল্লির মতো মহিলারা সরকারি বাসের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবে। এই মর্মে শর্তসাপেক্ষে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পরিবহন দফতর। জেনে নিন সে বিজ্ঞপ্তির বিষয় বিস্তারিত।

মহিলাদের ফ্রি বাস পরিষেবায় বদল আনল রাজ্য সরকার (Government Bus)

পরিবহন দফতরের তরফ থেকে জারি করা নির্দেশিকার বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা বিনামূল্যে সরকারি বাজে ফ্রি পরিষেবা পাবেন। রাজ্যের পরিবহন নিগমের অন্তর্ভুক্ত সমস্ত সরকারি বাসগুলিতে এই সুবিধা পাওয়া যাবে (Government Bus)। শুধুমাত্র শহরের মধ্যেই নয়, দূরপাল্লার সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের এই সুবিধা পাবেন মহিলারা।

Government Bus has introduced changes to the free service for women

আরও পড়ুন: রেশন ব্যবস্থায় কড়া পদক্ষেপ সরকারের, ১ জুন থেকে বন্ধ হচ্ছে আটা

তবে নির্ঘরচে সরকারি বাড়তে যাত্রার ক্ষেত্রে সুবিধাভোগীদের ছবি ও নাম সহ একটি ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করবে রাজ্য সরকার। এ স্মার্ট কার্ড ব্যবহার করে সরকারি বাসের ফ্রিতে যাতায়াত করার সুবিধা পাবেন মহিলারা। পাশাপাশি এই স্মার্ট কার্ডের জন্য নিজেদের এলাকার বিডিও বা এসডিও অফিসে নথি সহ আবেদন জমা করতে হবে।

তাছাড়া এই স্মার্ট কার্ড পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় নথি জমা করতে হবে যার মধ্যে অন্যতম হল আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুস্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি অথবা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পরিচয়পত্রের যে কোনও একটি থাকলেই এই কার্ড ইস্যু করা যাবে। সঙ্গে জমা দিতে হবে কালার পাসপোর্ট সাইজ ছবি।

তবে ১ জুন থেকে এই ফ্রি পরিষেবা চালু হতে চলেছে। স্মার্ট কার্ড না দেওয়া পর্যন্ত মহিলাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে থাকবে ‘জিরো ভ্যালু টিকিট’ (Government Bus)।