বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের সকল নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ব্যাঙ্ক থেকে শুরু করে গ্যাস কানেকশন সবকিছুর জন্যই এই কার্ডটি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সরকারি যোজনার যে কোন সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড আপনাকে রাখতেই হবে। তবে বর্তমান সময়ে একাধিক ক্ষেত্রে আধার নম্বর প্রয়োজন হয়। তবে আজকে প্রতিবেদনে রইল আপনার অজান্তে কতগুলো ফটোকপি ব্যবহার করা হচ্ছে, সেটি কিভাবে জানবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য।
আপনার আধারের ফটোকপি কোথায় কোথায় রয়েছে? (Aadhaar Card)
আধার কার্ডের ক্ষেত্রে সব থেকে আশ্চর্যকর বিষয় হল সম্ভবত দেশের সবচেয়ে বেশি ফটোকপি করা পরিচয় পত্র এটি (Aadhaar Card)। অথচ জিমে আধার কার্ড চাইছেন, তার সে আঁধার চাওয়ার আদৌ অধিকার রয়েছে কিনা তা নিয়ে আমরা খুব কমই প্রশ্ন তুলি। মিস্টার ভার্মার নাতি রোহিত স্কুলের একটি প্রজেক্টর জন্য এই বিষয়টি নিয়ে খোঁজখবর করতে গিয়ে বিষয়টি জানতে চায়।
আধার কার্ড আসলে কিসের প্রমাণ?
প্রথমেই রোহিত জানতে পারেন, আধার কার্ড আসলে কি। এতে মূলত বারসংখ্যার একটি বিশেষ পরিচয় নম্বর। কোন ব্যক্তির আঙ্গুলের ছাপ, চোখের মনি স্ক্যান ও ছবি দিয়ে এই নম্বর তৈরি করা হয়। এর মূল উদ্দেশ্য হল- কোন ব্যক্তি নিজেকে যে পরিচয় পরিচিত করেছেন তিনি সত্যিই সেই ব্যক্তি কিনা তা নিশ্চিত করে। ২০২৫ সালে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত একটি বিতর্কে সময়, সুপ্রিম কোর্টও স্পষ্ট করে জানিয়ে দেয়, আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়।

আরও পড়ুন: রেশনে পুজোর প্যাকেজ পাওয়ার সময়সীমা বাড়ল? ১৭ তারিখ পর্যন্ত মিলবে বিশেষ সামগ্রী
এরপর রোহান আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর খুঁজতে শুরু করে। কারা আধার কার্ড চাইতে পারেন এবং কোন প্রয়োজনে তা চাওয়া যায়? এ প্রশ্নের উত্তর হিসেবে পাওয়া যায় ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর। ঐদিন বিচারপতি কে এস পুট্টসামী (অবসরপ্রাপ্ত)র ডায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে আদালত আঁধার ব্যবস্থাকে বহাল রাখলেও এর ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সীমারেখা নির্ধারণ করে দেয়-
সরকারি জনকল্যাণমূলক প্রকল্প ও ভর্তুকি সুবিধার সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে আধার চাওয়া যেতে পারে। সিম কার্ড চাওয়ার ক্ষেত্রে মোবাইলের সংস্থাগুলি আধার কে বাধ্যতামূলক করতে পারবে না। স্কুল ভর্তি বা পরীক্ষায় বসার আগে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না।বেসরকারি কোন চুক্তির মাধ্যমে গ্রাহকদের ওপর আদার জমা দেওয়ার শর্ত চাপিয়ে দিতে পারবে না, বেসরকারি সংস্থাগুলি। অভিভাবকদের সম্মতি ছাড়া কোন শিশুর আদা নথিভুক্ত করা যাবে না। ১৮ বছর বয়স হওয়ার পর ওই ব্যক্তি চাইলে আধার ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন।
তবে এই রায় সর্বসম্মত ছিল না। এখন বিচারপতি বেশ কয়েকটি বিষয় সংখ্যা গরিষ্ঠ বিচারপতিদের মতের সঙ্গে সহমত হয়নি। একই আধার কার্ড কে ঘিরে বিচারপতিদের মধ্যেও যে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এই ঘটনার তার প্রমাণ। আবার আদালতের নির্দেশ থাকলো বাস্তবে অনেক সময়,জিম, হোটেল বা বেসরকারি প্রতিষ্ঠানে এখনও আধার কার্ডের ফটোকপি চাওয়া হয়। বহু মানুষও কোনও প্রশ্ন না করেই তা জমা দিয়ে দেন। অথচ অপ্রয়োজনে ব্যক্তিগত তথ্যের কপি বিভিন্ন জায়গায় জমা রাখা ঝুঁকি তৈরি করতে পারে।UIDAI-এর ওয়েবসাইট থেকে নিজের বায়োমেট্রিক তথ্য লক করে রাখার সুবিধা রয়েছে। প্রয়োজন হলে আবার আনলক করা যায়।
দীর্ঘদিন পাথর ভাঙা, আখ কাটা বা কঠোর শারীরিক পরিশ্রমের কারণে অনেকের আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে যায়। ফলে যন্ত্র তাঁদের বায়োমেট্রিক তথ্য শনাক্ত করতে পারে না।এর জেরে রেশন বা পেনশন পেতে সমস্যাও হতে পারে। কিন্তু যন্ত্র পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলেই কোনও ব্যক্তির পরিচয় ভুল প্রমাণিত হয় না। মনে রাখবেন, আধার ভোটার পরিচয়পত্র নয়, পাসপোর্ট নয়, এমনকী বয়সের নির্ভুল প্রমাণও নয়। তাই আধার কার্ডের ফটোকপি কোথায় জমা দিচ্ছেন এবং কার হাতে আপনার ব্যক্তিগত তথ্য থাকছে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি (Aadhaar Card)।












