বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে আধার কার্ড (Aadhaar Card)পরিচয়পত্র হিসেবে দেশে গুরুত্ব তম একটি জিনিস। সরকারি যোজনা সুবিধা নেওয়া থেকে শুরু করে সিম কার্ড তোলা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেই প্রয়োজন হয় এই জিনিসটি। তবে শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে না, বিভিন্ন পরিষেবার অথেন্টিকেশনের জন্য আধারের সঙ্গে যুক্ত আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা থাকা অত্যন্ত জরুরি।
আপনার আধারে কোন নম্বর যুক্ত? ২ মিনিটেই জানুন (Aadhaar Card)
বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে ডুয়েল সিম ব্যবহার করার সুবিধা রয়েছে। যার ফলে অনেকের একাধিক মোবাইল নম্বর থাকে। একাধিক নম্বর ব্যবহার করার কারণে অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি হয়। যে কোন মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে (Aadhaar Card)।
সঠিক মোবাইল নম্বর জানা না থাকায় অনেক সময় ওটিপি পেতে সমস্যায় পড়তে হয়। তবে ভাল খবর ইউআইডিএআই এর অফিসিয়াল পোর্টালের সাহায্যে আপনি বাড়িতে বসে মাত্র দু মিনিটের মধ্যে জেনে নিতে পারবেন আপনার আধার কোন মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা রয়েছে।

আরও পড়ুন: অক্টোবরের প্রথম সপ্তাহান্তে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
এর জন্য আপনাকে সবার প্রথম ইউআইডিএআই এর অফিসিয়াল পোর্টালে গিয়ে মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজার খুলে ইউআইডিএআইএস ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে মাই আধার অথবা আধার সার্ভিস সেকশনে ক্লিক করতে হবে। সেখানে আধার সংক্রান্ত বিভিন্ন অনলাইন পরিষেবা দেখতে পাবেন।
এবার চেক আধার ভ্যালিডিটি অপশনটি বেছে নিন। তারপর পরিষেবার তালিকা থেকে চেক আধার ভ্যালেরিটি অপশনটি নির্বাচন করুন। এবার ওই অপশনে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে। তারপর সেখানে গিয়ে আপনার পরিচয় সংক্রান্ত সাধারণ সব তথ্যগুলো পূরণ করুন।তারপর আধার নম্বর ও ক্যাপচা কোড লিখুন। এবার নতুন খোলা পেজে আপনার বারো সংখ্যার আধার নম্বরটি লিখুন। তারপর সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখানো নিরাপত্তা ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করুন। এবার নিচে থাকা প্রসিড বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান।
সবশেষে মোবাইল নম্বরের কয়েকটি সংখ্যা দেখে শনাক্ত করুন। বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার আধারের ভ্যালিডিটির তত্ত্বের পাশাপাশি আধারের লিঙ্ক করা মোবাইল নম্বরের শেষ তিনটি বা চারটি সংখ্যা দেখা যাবে। দেখেই আপনি সহজেই বুঝতে পারবেন কোন মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। আর যদি কোন নম্বরের শেষ সংখ্যা না দেখায়, তাহলে ধরে নিতে হবে যে আপনার আধারের সঙ্গে কোন মোবাইল নম্বর রেজিস্টার করা নেই (Aadhaar Card)।













