আধার নিয়ে বড় আপডেট, ১৪ জুনের মধ্যে সারুন এই কাজ

Published on:

Published on:

Aadhaar Card june 14th is the deadline this task must be completed
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিনামূল্যে আধার (Aadhaar) আপডেটের সময়সীমা আরও বাড়িয়ে দিল ইউআইডিএআই। এখন থেকে ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত আধার গ্রাহকরা অনলাইনে বিনামূল্যে তাদের পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র আপডেট করতে পারবেন। ‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে বিনামূল্যে করা যাবে আধার আপডেট।

বিনামূল্যে আধার (Aadhaar) আপডেটের সময়সীমা বৃদ্ধি

আগে বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ ছিল ২০২৬ এর ১৪ জুন। ইউআইডিএআই সূত্রে খবর, অনলাইনে নিজেদের আধার তথ্য আপডেটের জন্য ব্যবহারকারীদের থেকে ইতিবাচক সাড়া মিলতে বাড়ানো হয়েছে সময়সীমা। ১৫ জুন ২০২৬ থেকে বাড়িয়ে সময়সীমা করা হয়েছে ১৪ জুন ২০২৭।

Aadhaar update time increased by uidai

কাদের জন্য প্রযোজ্য: উল্লেখ্য, যে সমস্ত আধার হোল্ডাররা মাইআধার পোর্টালের মাধ্যমে অনলাইন পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র আপলোড করবেন। অনলাইনের বদলে অফলাইনে আধার নথিভুক্তকরণ কেন্দ্রগুলির মাধ্যমে আধার আপডেট করা হলে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে। কীভাবে অনলাইনে করা যাবে আধার আপডেট?

আরও পড়ুন : পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজার শেষকৃত্যে জেহাদিদের ভিড়! কারা হল উপস্থিত?

কীভাবে করবেন আপডেট: এর জন্য প্রথমে মাইআধার পোর্টালে গিয়ে আধার (Aadhaar) নম্বর ও ওটিপি দিয়ে লগইন করতে হবে। পরিচয় এবং ঠিকানার বিবরণ যাচাই করে প্রমাণপত্র নির্বাচন করে নথিপত্র আপলোড করতে হবে। এরপর অনলাইনে অনুরোধ জমা দিতে হবে।

আরও পড়ুন : দ্রুত কমছে TRP, চার মাসেই গল্প শেষ সিরিয়ালের?

উল্লেখ্য, অনলাইনে আধারের কিছু নির্দিষ্ট তথ্য আপডেট করা যায় না। আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান, ছবির মতো বায়োমেট্রিক আপডেট, মোবাইল নম্বর আপডেট, জন্ম তারিখ পরিবর্তন, লিঙ্গ সংশোধনের মতো পরিবর্তনগুলির জন্য আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।