Durga Puja 2026 Live Updates

রোহিতকে টপকে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অবিশ্বাস্য কীর্তি

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে তিনি আপাতত রয়েছেন দুর্দান্ত ছন্দে। বিপক্ষ বোলারদের মনোবল ভেঙে দেওয়ার কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করে থাকেন তিনি। এহেন অভিষেক শর্মার (Abhishek Sharma) নামের সাথে এবার যুক্ত হলো একটি নতুন পালক। রোহিত শর্মার (Rohit Sharma) মতো বিশ্বজয়ী কিংবদন্তিকে টপকে গেলেন ভারতীয় দলের (Indian Cricket Team) এই নতুন তারকা ওপেনার।

আজ অবধি আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লে-এর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল রোহিত শর্মার নামের পাশেই। কিন্তু সেই সিংহাসন আর হিটম্যানের জন্য ছেড়ে রাখেননি অভিষেক। তার পাশাপাশি তিনি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের প্রথম এমন ব্যাটার যিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাওয়ার প্লে-এর মধ্যে ১০০টি ছক্কা হাঁকাতে পেরেছেন।

টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকা:

১. অভিষেক শর্মা (ভারত, ১০০ ছক্কা*)
২. রোহিত শর্মা (ভারত, ৯৮ ছক্কা)
৩. মার্টিন গাপ্টিল (নিউজিল্যান্ড, ৯৭ ছক্কা)

এখানেই শেষ হয়, এই বছর আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড নিজের নামে করে নিতে পারেন অভিষেক। চলতি বছরের শুরু থেকে এই ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। ২০২৬ সালে এখনও অবধি তার নামের পাশে রয়েছে ৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। এইমুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। আর খুব সহজেই এবার প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের এক ক্যালেন্ডার বর্ষে ১১ হাফসেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন অভিষেক।

আরও পড়ুন: ১ মাসের মধ্যে ভেঙে গেল শুভমান গিলের রেকর্ড! ODI ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হলেন হ্যারি ব্রুক

নিউজিল্যান্ড বনাম ভারত সিরিজের বাকি এখনও তিনটি ম্যাচ। ফলে অভিষেকের হাতে এখনও সময় রয়েছে সূর্যকুমারের এক সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকানোর রেকর্ড ছুঁয়ে ফেলার।

আরও পড়ুন: মিটলো বড় সমস্যা! গম্ভীরের জন্য ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক বেছে নিলেন ইরফান পাঠান

ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ৫০ বা তার বেশি স্কোর করা খেলোযাড়দের তালিকা:

১. সূর্যকুমার যাদব (১১)
২. বিরাট কোহলি (৯)
৩. অভিষেক শর্মা (৯)
৪. ঈশান কিষাণ (৮)