উৎসবের মরসুমে ফের টান পড়বে পকেটে! ১ অক্টোবর থেকে বাড়তে চলেছে AC-ফ্রিজ-TV-র দাম

Published on:

Published on:

AC-TV Prices along with various electronics are going to increase from October 1
Follow

বাংলাহান্ট ডেস্ক: পুজোর কেনাকাটার মরসুম শুরু হতে না হতেই সাধারণ মানুষের বাজেটে বাড়তি চাপের আশঙ্কা। ১ অক্টোবর থেকে AC, LED TV (AC-TV Prices), ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের মতো একাধিক গৃহস্থালির বৈদ্যুতিক পণ্যের দাম বাড়তে পারে। শিল্পমহলের তথ্য অনুযায়ী, পণ্যের ধরন ও সংস্থা ভেদে দাম বৃদ্ধির হার আলাদা হলেও কোনও কোনও ক্ষেত্রে তা ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। মূলত তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অপরিশোধিত তেলের মতো কাঁচামালের দাম বৃদ্ধি, মুদ্রার ওঠানামা এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়াকেই এর অন্যতম কারণ হিসেবে দেখছে নির্মাতা সংস্থাগুলি। সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে এই নিয়ে তৃতীয়বার দাম বাড়ানোর পথে হাঁটছে কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্প।

১ অক্টোবর থেকে বাড়তে চলেছে AC-TV (AC-TV Prices) সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দাম:

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এয়ার কন্ডিশনারের দামে। একাধিক সংস্থা ১ অক্টোবর থেকে AC (AC-TV Prices)-এর দাম প্রায় ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং LED TV-এর দামও প্রায় ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। তবে প্রতিটি সংস্থার ক্ষেত্রে বৃদ্ধির হার এক হবে না। কয়েকটি সংস্থা ইতিমধ্যেই দাম বাড়িয়েছে, আবার কিছু সংস্থা এখনও কাঁচামাল, পরিবহণ এবং অন্যান্য উৎপাদন খরচের সামগ্রিক হিসাব পর্যালোচনা করছে। Haier India-র প্রেসিডেন্ট এন এস সতীশ জানিয়েছেন, তাঁদের AC-এর দাম প্রায় ৫ শতাংশ বাড়তে পারে। LED TV ও ওয়াশিং মেশিনের দামও ২-৩ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, খরচের চাপ অব্যাহত থাকলে জানুয়ারি নাগাদ সামগ্রিক দাম বৃদ্ধির পরিমাণ আরও বাড়তে পারে।

আরও পড়ুন: তৈরি নতুন ইতিহাস! ভারতের প্রথম LNG ট্রেনের উদ্বোধন করলেন অমিত শাহ, রয়েছে ডুয়েল-ফুয়েল হাইব্রিড ইঞ্জিন

AC তৈরির ক্ষেত্রে তামা গুরুত্বপূর্ণ কাঁচামাল হওয়ায় তার দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন খরচে। Haier-এর তরফে জানানো হয়েছে, গত বছর যেখানে প্রতি মেট্রিক টন তামার দাম প্রায় ৮,০০০-৯,০০০ ডলারের মধ্যে ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় ১৪,৫০০ ডলারে পৌঁছেছে। একটি AC তৈরিতে প্রায় ৩-৪ কেজি তামা প্রয়োজন হয়। ফলে তামার বাজারদর বাড়ার সঙ্গে সঙ্গে সংস্থাগুলির খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। Daikin ইতিমধ্যেই ১৬ সেপ্টেম্বর থেকে AC-এর দাম প্রায় ৮-১০ শতাংশ বাড়ানোর কথা জানিয়েছে। সংস্থার বক্তব্য, তামার দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য খরচও উৎপাদন ব্যয়ের উপর চাপ তৈরি করেছে। SPPL-ও অক্টোবরের পর TV-এর দাম প্রায় ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।

তবে ১ অক্টোবর থেকেই বাজারে থাকা প্রতিটি পণ্যের দাম নতুন হারে হয়ে যাবে, এমনটা নয়। অগাস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সংস্থার প্রি-বাইয়িংয়ের কারণে ডিলার ও চ্যানেল পার্টনারদের কাছে পুরনো দামে কেনা বেশ কিছু পণ্য মজুত রয়েছে। ফলে দুর্গাপুজো থেকে দীপাবলির সময় পর্যন্ত অনেক জায়গায় পুরনো দামের পণ্য পাওয়া যেতে পারে। অর্থাৎ নতুন দাম কার্যকর হলেও তার সম্পূর্ণ প্রভাব খুচরো বাজারে পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে। উৎসবের মরসুম শেষ হওয়ার পর নতুন দামের পণ্যের উপস্থিতি আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

AC-TV Prices along with various electronics are going to increase from October 1

আরও পড়ুন: মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটে আর গড়িমসি নয়! ১ অক্টোবর থেকে কড়া হচ্ছে নিয়ম

উৎসবের মরসুমে এই দামবৃদ্ধির প্রভাব নিয়েই এখন নজর শিল্পমহল ও ক্রেতাদের। ওনাম থেকে দশেরা এবং দীপাবলি পর্যন্ত সময়টিতে AC, TV (AC-TV Prices) ও অন্যান্য গৃহস্থালির সামগ্রীর বিক্রি সাধারণত বছরের মোট বিক্রির বড় একটি অংশ জুড়ে থাকে। ফলে এই সময় কাঁচামাল ও উৎপাদন খরচের চাপ সামলাতে সংস্থাগুলি দাম বাড়ালেও তার প্রভাব ক্রেতাদের বাজেটেও পড়তে পারে। তবে বাজারে থাকা পুরনো স্টকের কারণে পুজোর সময় পুরো দামবৃদ্ধি একসঙ্গে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। ফলে পুজোর কেনাকাটায় কিছুটা স্বস্তি মিললেও উৎসবের পর AC, TV, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিনতে গেলে বাড়তি টাকা গুনতে হতে পারে ক্রেতাদের।