শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ, অভিনেত্রী শ্রাবণী বণিকের মৃত্যুতে শোকস্তব্ধ টেলিপাড়া

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ফের টেলিপাড়ায় শোক সংবাদ। প্রয়াত হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক (Sraboni Banik)। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই মারণ রোগে আক্রান্ত ছিলেন তিনি। ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন শ্রাবণী। তবে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। সোমবার সেখানেই প্রয়াত হন তিনি।

প্রয়াত হলেন অভিনেত্রী শ্রাবণী বণিক (Sraboni Banik)

টেলিপাড়ার খুবই পরিচিত মুখ ছিলেন শ্রাবণী। কাজ করেছেন রাঙা বউ, লালকুঠি, গোধূলি আলাপ, সোহাগ চাঁদ এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন শ্রাবণী। অভিনয় করেছেন চাঁদের বাড়ি, আলোর মতো ছবিতে। তবে যথেষ্ট সফল কেরিয়ার হলেও আর্থিক সঙ্গতি তেমন ছিল না তাঁর।

Actress sraboni banik passed away

অর্থ সাহায্য চেয়েছিলেন শ্রাবণী পুত্র: সম্প্রতি শ্রাবণীর ছেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাহায্য চেয়েছিলেন। মায়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে পোস্ট করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, তাঁর মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করার জন্য যথেষ্ট সময়ের দরকার। তাই সকলের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন তিনি।

আরও পড়ুন : দিনে করতেন ওয়েটারের কাজ, রাতে চলত প্রস্তুতি! UPSC-তে সফল হয়ে স্বপ্নপূরণ জয়গণেশের

হল না শেষরক্ষা: গত নভেম্বর মাসে মায়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছিলেন শ্রাবণী (Sraboni Banik) পুত্র। হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা করা গেল না। শ্রাবণীর মৃত্যুতে টেলিপাড়ায় শোকের ছায়া নেমেছে। পোস্ট করেছেন পরিচালক বাবু বণিক।

আরও পড়ুন : দিনে করতেন ওয়েটারের কাজ, রাতে চলত প্রস্তুতি! UPSC-তে সফল হয়ে স্বপ্নপূরণ জয়গণেশের

শোকবার্তা দিয়ে তিনি লেখেন, শ্রাবণীকে হারিয়ে তিনি এবং তাঁর পরিবার বাকরুদ্ধ। চিরকাল কেউ থাকে না ঠিকই, কিন্তু শ্রাবণী এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা কেউই ভাবেননি। তাঁর আত্মার শান্তিও কামনা করেছেন শ্রাবণী।