তৃণমূলে নতুন মুখ! জোড়াফুল শিবিরে যোগ দিলেন হাই কোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলার রাজনীতিতে নতুন সংযোজন হল তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। কলকাতা হাইকোর্টের পরিচিত আইনজীবী সৌরভ চন্দ্র বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও আইনি বিষয় নিয়ে সরব ছিলেন সৌরভ চন্দ্র। বিশেষ করে মানুষের উপর হওয়া হেনস্তা ও নিপীড়নের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। এই লড়াই তিনি আইনের মাধ্যমেই চালিয়ে গিয়েছেন। ইডি ও সিবিআই সংক্রান্ত একাধিক মামলাতেও তিনি আইনি লড়াই করেছেন বলে জানা যায়।

তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়ে কী বললেন সৌরভ?

সৌরভ চন্দ্রের কথায়, বাংলাকে কেন্দ্র করে নেতিবাচক প্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলে তিনি মনে করেন। এই বিষয়টি নিয়ে সমাজে আরও বেশি করে আওয়াজ তোলার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও এই ধরনের হেনস্তার শিকার হচ্ছেন। তাই বাংলায় কথা বললেই কাউকে ‘বাংলাদেশি’ বলা হচ্ছে এমন প্রশ্নও তিনি তুলেছেন।

তবে শুধু আইনি লড়াইয়েই সীমাবদ্ধ থাকেননি সৌরভ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সৌরভ চন্দ্র। তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দেওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

Advocate Sourav Chandra Joins Trinamool Congress Ahead of Assembly Polls

আরও পড়ুনঃ কলকাতায় আজ যানজটের সতর্কতা! দুপুর থেকে বিকেল, কোন সময় কোথায় সমস্যা হতে পারে জানুন

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁর ভাল লাগছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আরও বড় পরিসরে পাওয়া যাবে বলেও মনে করছেন তিনি। প্রসঙ্গত, সৌরভ চন্দ্র পরিচিত ব্যবসায়ী সুবল চাঁদ চন্দ্রের পরিবারের সদস্য। পাশাপাশি মার্বেল প্যালেস ও রাজা রাজেন্দ্র মল্লিকের বংশের সঙ্গেও তাঁর পারিবারিক যোগ রয়েছে বলেই জানা গিয়েছে।