Durga Puja 2026 Live Updates

এক হয়ে গেলেন এর্লিং হাল্যান্ড ও মারাদোনা! ৩৬ বছরের পুরোনো ক্ষত নিয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভিনিসিয়স চেষ্টা করলেন, পরিবর্ত হিসেবে মাঠে নামা নেইমার জুনিয়র চেষ্টা করলেন। দলের বেশ কয়েকজন নিজেকে উজাড় করে দিলেন। কিন্তু শেষপর্যন্ত হলো না। ২৮ বছর পর বিশ্বকাপে (FIFA World Cup 2026) সুযোগ পাওয়া নরওয়ের (Norway) কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে (Brazil)। নাইল্যান্ডের গ্লাভস ও হাল্যান্ডের গোল স্বপ্ন ভেঙ্গে দিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

সেইসঙ্গে ব্রাজিল ভক্তদের মনে তাজা হয়ে উঠলো ৩৬ বছরের পুরোনো এক ক্ষত। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও উঠতে পারল না ব্রাজিল! সেবার ইতালির তুরিনে মহাতারকা মারাদোনার আর্জেন্টিনার কাছে হেরে শেষ আটের আগেই বিদায় নিয়েছিল সেলেসাওরা। গোলের ঠিকানা লেখা পাসটা বাড়িয়েছিলেন মারাদোনাই।এবার সেই কাজটা করে গেলেন এর্লিং হাল্যান্ড।

এদিন ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি সহ একাধিক গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে তরুণ তারকা এন্ড্রিককে মাঠে আনেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। মাঠে নেমেই গোলকিপারকে একা পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হন তিনি। নেইমারকে মাঠে আনলেও পরিস্থিতি বদলায়নি। ব্রাজিলের হতাশা বাড়তে থাকে।

আরও পড়ুন: বদলে গেলো ইতিহাস! বিশ্বকাপের মঞ্চে একমাত্র ফুটবলার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড রোনাল্ডোর

এরই মধ্যে ম্যাচের ৭৯ মিনিটে বক্সে ভেসে আসা বলে দুর্দান্ত হেড দিয়ে গোল করে দলকে লিড এনে দেন এর্লিং হাল্যান্ড। গোটা ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ঠিক সময়ে কাজের কাজটি করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের শেষ লগ্নে ক্লান্ত ব্রাজিল ডিফেন্সকে কার্যত দাঁড় করিয়ে রেখে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ভাইকিং দৈত্য।

আরও পড়ুন: জোড়া গোলে ফের মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে! সুইডেনকে উড়িয়ে শেষ ১৬-তে প্যারাগুয়ের মুখোমুখি ফ্রান্স

চলতি বিশ্বকাপে এই নিয়ে ৪ ম্যাচ খেলে ৭ গোল করে মেসি ও এমবাপ্পেকে স্পর্শ করে ফেললেন হাল্যান্ড। গোল্ডেন বুটের দৌড় জমিয়ে দিলেন তিনি। অতিরিক্ত সময়ের একদম শেষ লগ্নে নেইমার পেনাল্টি থেকে ব্যবধান কমালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এই নিয়ে টানা ৬ টি বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করলো ব্রাজিল।