বাংলা হান্ট ডেস্ক: পথ কুকুরদের খাওয়ানো নিয়ে অশান্তির রুখতে এবার স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানকে নিয়ম বাধ্য বিশেষ মানবিক উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবার কলকাতা, হাওড়া, সল্টলেক ও চন্দননগর সহ বিভিন্ন পুরসভা এলাকায় পথ কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্পট চিহ্নিত করা হবে। আর ওই স্পট গুলিতে খাবার ও জলের পাত্র ও প্রয়োজনে দেওয়া হবে বলে জানানো হয়। এই বিষয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও একাধিক পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে একগুচ্ছ প্রস্তাব পাওয়ার পর এ কথা জানিয়েছেন রাজ্যের পুরও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
পথকুকুরদের খাবার-জল নিয়ে রাজ্যের উদ্যোগ, বার্তা অগ্নিমিত্রার (Agnimitra Paul)
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) নিজেকে একজন পশুপ্রেমী হিসেবে পরিচয় দিয়ে জানান,”রাস্তায় পশুদের খাবার দেওয়ার জন্য যেমন নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে। তেমনই যারা খেতে দিতে আসবেন তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে। পথকুকুরদের খাওয়ার পর যাতে নির্দিষ্ট জায়গাটি নোংরা না হয়, পরিস্কার-পরিচ্ছন্ন থাকে, তা দেখবেন খাবার দিতে আসা ব্যক্তিরা।’’

আরও পড়ুন: মাংসের স্বাদ বাড়াতে নুন দিন সঠিক সময়ে, জানুন সহজ টিপস
রাস্তায় থাকা কুকুর ও বিড়ালদের খাবার-দাওয়া নিয়ে অনেক সময় পশুপ্রেমীদের সঙ্গে স্থানীয়দের অনেক নানা কারণে বিবাদ ও অশান্তি বেঁধে থাকে। বিষয় তো অনেক ক্ষেত্রে বড় আকার না হয় থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।
আর সেই সব কথা মাথায় রেখে পুরমন্ত্রী জানান, ” পুরসভা ও স্থানীয় প্রশাসনের সঙ্গেই আলোচনা করেই পশুদের খেতে দেওয়ার স্পটটি চূড়া়ন্ত করা হবে। রাস্তায় বোর্ড লাগিয়ে স্পটের লিস্ট ফাইনাল করে সংশ্লিষ্ট থানাকেও জানিয়ে দেওয়া হবে।’’
এছাড়াও মন্ত্রী জানান পথকুকুরদের নির্দিষ্ট স্পটে নানা সংগঠন মারফত খাবার বিলির পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর পুরসভার মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার সরকারি ভাবনার কথাও স্পষ্ট করেছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।













