বাংলা হান্ট ডেস্ক: ভোজন রসিক বাঙালিদের পাতে সপ্তাহে একটা দিন মাংস পড়বে। এবার চিকেন হোক বা মটন মাংস খেতে অনেকেই ভালোবাসেন। এবার মাংস যাতে সুসেদ্ধ হয় ও তার ভেতরে যাতে নুনুকে তার জন্য রয়েছে বেশ বিশেষ কিছু কৌশল। আজকের প্রতিবেদনেই রইল সেই বিষয় বিস্তারিত তথ্য (Cooking Tips)।
মাংস রান্নার সময় নুন দেওয়ার এই নিয়মটি জেনে রাখুন (Cooking Tips)
নুনের পরিমাণের ওপর যে কোন রান্নার স্বাদ নির্ভর করে থাকে। তবে রান্না ঠিক কোন সময় নুন দেওয়া উচিত, তা এখনো অনেকেই জানেন না। বিভিন্ন ধরনের মশলাতেই যে খাবারের স্বাদ বাড়ে তা কিন্তু নয়। সময় মতন পরিমাণ মতো নুন না দিলে, খাবারের স্বাদ ফিকে হয়ে যায় (Cooking Tips)। আর আজকের প্রতিবেদনে রইল কোন সময় মাংসের নুন দিলে তা একেবারে সঠিক হবে সে বিষয়ে তথ্য।
মাংস কষানোর সময় নুন দিয়ে থাকেন। কেউ কেউ আবার ঝোল ফোটানোর আগে নুন দেন। কিন্তু রন্ধন বিশেষজ্ঞরা বলেন, মাংস রান্নার শুরুতেই নুন দেওয়া উচিত।

আরও পড়ুন: ১ অক্টোবর থেকে নতুন নিয়ম, ভুল হলেই রেলে ফাইন! বাতিল হতে পারে যাত্রা
তারপর ভালো করে নাড়তে হবে, যাতে সব স্বাদ ভালো ভাবে শোষিত হয়। নামানোর আগে দেখে নিতে হবে নুনের পরিমাপ ঠিক আছে কিনা।
দই মিশিয়ে কষানোর পর একসময় মশলা থেকে তেল ছেড়ে আসবে। তারপরেই দিতে হবে জল, তার আগে নয়। মাংসে ফুল ফ্যাট দই ব্যবহার করাই ভালো হবে। এতে ঝোল ঘন হয়, সঙ্গে স্বাদও ভালো হবে (Cooking Tips)।













