অফিস টাইমে বড় বিপত্তি! আহিরিটোলায় গঙ্গায় পড়ে যুবক নিখোঁজ, বন্ধ ফেরি পারাপার

Published on:

Published on:

Ahiritola youth missing after falling into ganga in ferry crossing temporarily closed
Follow

বাংলা হান্ট ডেস্ক: আহিরিটোলা (Ahiritola) ঘাটে শুক্রবার সকাল দশটা নাগাদ জলে পড়ে গেলেন এক যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যে ঘটে ঘটনাটি। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। তবে দুর্ঘটনাবশত জলে পড়েছে নাকি আত্মহত্যা চেষ্টা করেছে তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে এই ঘটনায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আহিরিটোলায় গঙ্গায় পড়ে যুবক নিখোঁজ, সাময়িক বন্ধ ফেরি পারাপার (Ahiritola)

সূত্রের খবর, ওই যুবক জলে পড়ার সঙ্গে সঙ্গেই আহিরিটোলা (Ahiritola) ঘাটে উপস্থিত সকলেই চিৎকার করে ওঠেন। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে। অল্প সময়ের মধ্যে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায়।

Ahiritola youth missing after falling into ganga in ferry crossing temporarily closed

আরও পড়ুন: দিল্লিতে ফের বোমা আতঙ্ক, ‘খলিস্তান’ বার্তা ঘিরে স্কুলগুলিতে তীব্র নিরাপত্তা ব্যবস্থা

তারপরে উদ্ধারকারী বাহিনী সদস্যদের ডাকা হয়। এরপর ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোন সন্ধান মেলেনি। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে এখনো ভাবে জানা যায়নি।

তবে এই ঘটনার ফলে সাময়িকভাবে আহিরিটোলা ঘাটে পরিষেবা বন্ধ রাখা হয়। যার ফলে অসুবিধা সম্মুখীন হয় অফিস টাইমে যাত্রীরা। পাশাপাশি সকালবেলা ব্যস্ত সময় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, হাওড়া থেকে আহিরিটোলা ও বাগবাজার ঘাট পর্যন্ত প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ফেরি পরিষেবা ব্যবহার করেন। বিশেষ করে অফিসগামীদের ভিড় থাকে এই সময়ে। ফলে আচমকা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বিকল্প পথ খুঁজতে বাধ্য হন।

পুলিশের সূত্রের খবর অনুযায়ী, ঘাটে থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি ঘাটে একাই ছিলেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না পুলিশেরা (Ahiritola)।