দিল্লিতে ফের বোমা আতঙ্ক, ‘খলিস্তান’ বার্তা ঘিরে স্কুলগুলিতে তীব্র নিরাপত্তা ব্যবস্থা

Published on:

Published on:

Delhi school security beefed up after bomb threat email hits multiple
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার দিল্লির স্কুলে বোমাতঙ্কের হুমকি (Delhi School)। ইমেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। সূত্রের খবর, শুক্রবার সকালে রাজধানীর বেশ কয়েকটি স্কুলে বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায়। যদিও সোমবার একইভাবে একাধিক স্কুলে ইমেইলে হুমকি পাঠানো হয়েছিল। সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে খালিস্তান বানানো হবে। এই খবর জানাজানি হতে যথারীতি আতঙ্ক ছড়ায় এলাকায়।

দিল্লির একাধিক স্কুলে বোমা হুমকি ইমেল বাড়ানো হল নিরাপত্তা (Delhi School)

যদিও নভেম্বরে বিস্ফোরণের ফলে কেঁপে উঠেছিল দিল্লি। লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা দেশে। তার ওপর ফের আরও একবার এই বোমাতঙ্কের ই-মেইলে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীর স্কুলগুলিতে (Delhi School)।

Delhi school security beefed up after bomb threat email hits multiple

আরও পড়ুন: ঝোল-স্ট্যুর একঘেয়েমি ভাঙতে প্লেটে আনুন মাটন ডালচা, স্বাদে মিলবে অন্য মাত্রা, রেসিপি রইল

প্রসঙ্গত, গত সোমবার দিল্লির ১৩টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। পাশাপাশি স্কুলগুলিতে পাঠানো হয়েছিল ই-মেইল। সেই ইমেইলে লেখা ছিল “দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।”

তবে সেই হুমকি ভুয়ো ছিল। সপ্তাহান্তে শুক্রবারেও একই ভঙ্গিতে স্কুলগুলিতে বোমাতঙ্ক ছড়ায়। দিল্লির দমকল সূত্রে খবর, শুক্রবার সকালে অন্তত তিনটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। প্রথমে বিটি তামিল স্কুলে বোমা রয়েছে বলে খবর মেলে। পড়ুয়াদের পরিবারকে সতর্ক করা হয়। এছাড়াও আরও দুটি স্কুলে বোমা রাখার খবর পেয়ে  পৌঁছিয়ে যায় দিল্লির দমকলের আধিকারিকেরা।

পাশাপাশি রাজধানীর একাধিক এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্ত। পড়ুয়া ও তাদের পরিবারকেও সতর্ক করা হয়েছে। তবে হুমকি পাওয়ার তিনটে স্কুল থেকেই পড়ুয়াদের বের করিয়ে আনা হয়েছে (Delhi School)। এছাড়াও এলাকা গুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কিন্তু ওই ইমেইলে উৎস গুলো এখনো খুঁজে পাইনি পুলিশ। তবে এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ।