বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে খাসির মাংস নিয়ে আসলেই এক ধরনের ঝোল করে প্রতিবার খান। এবার আপনি যদি স্বাদ বদল করতে চান তাহলে আজকের এই রেসিপিটি করে দেখতে পারেন। মূলত এটি নিজাম দেশ অর্থাৎ হায়দ্রাবাদের রান্না। যেটি তৈরি করতে খুব অল্প সময় লাগবে। পাশাপাশি এই হালকা শীতের মরশুমে একেবারে পারফেক্ট একটি রেসিপি। দেখে নিন কিভাবে বানাবেন মাটন ডালচা (Recipe)।
মাটনের নতুন রূপ ডালচায় মিলবে অন্যরকম স্বাদ, প্রণালী জানুন (Recipe)
মাটন বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো নয় আমরা সকলেই জানি। কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটি পদ শেয়ার করব যেটি একদিকে যেমন স্বাস্থ্যকর অপরদিকে এটি তৈরি করতে খুব সামান্য সময় লাগে। দেখে নিন কিভাবে বানাবেন বাড়িতে মাটন ডালচা (Recipe)। রেসিপি রইল (Recipe)।

আরও পড়ুন: ডেটা ফুরোনোর টেনশন শেষ! ২০০ টাকার কমে Jio-র আনলিমিটেড 5G প্ল্যান লঞ্চ
উপকরণ:
খাসির মাংস: ৫০০ গ্রাম
ছোলার ডাল: ২৫০ গ্রাম
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ২ চা চামচ
কাঁচালঙ্কা: ২টি
লবঙ্গ: ৬টি
ছোট এলাচ: ৪টি
বড় এলাচ: ২টি
দারচিনি: ছোট দু’টুকরো
তেজপাতা: ১টি
পেঁয়াজ: ২টি
গোটা ধনে: দেড় চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
তেঁতুলের ক্বাথ: ১ টেবিল চামচ
ঘি: ২ টেবিল চামচ
কারিপাতা: ১০-১২টি
পুদিনাপাতা: ৫-৬টি
ধনেপাতা: একমুঠো
নুন: পরিমাণমতো
প্রণালী: প্রথমে ছোলার ডাল ভালো ভাবে ধুয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর এক চিমটে হলুদ এবং নুন দিয়ে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম হতে দিন। তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার পেঁয়াজে লালচে, বাদামি রং ধরলে আদা-রসুন বাটা দিয়ে দিন।তারপর ভালো করে কষাতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে মাংসটা দিয়ে দিন। এবার গুঁড়ো হলুদটাও দিয়ে দিতে পারেন এই সময়ে। পাশাপাশি গোটা ধনে, লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন। সব শেষে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে এবং দু’কাপ উষ্ণ জল দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করতে দিন। এবার সেদ্ধ ছোলার ডাল দেওয়ার পর ঝোলটা যদি খুব ঘন হয়ে যায়, সে ক্ষেত্রে আরও একটু জল দেওয়া যেতে পারে। এবার মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তেঁতুলের ক্বাথ, কারিপাতা, ধনেপাতা এবং পুদিনাপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













