ফুল দিয়ে সাজানো বোনের ছবি, ঐন্দ্রিলাকে সাক্ষী রেখেই আইনি বিয়ে দিদির, উপস্থিত সব্যসাচীও

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma), টেলিদুনিয়া থেকে মানুষটা হারিয়ে গেলেও তাঁর অসংখ্য অনুরাগীর মনে আজও উজ্জ্বল হয়ে রয়েছে নামটা। প্রায় ৩ বছর আগে মারণরোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হন ঐন্দ্রিলা। তারপর থেকে ছোট মেয়ের স্মৃতি আঁকড়েই বেঁচে রয়েছে তাঁর পরিবার। আর এবার ঐন্দ্রিলার স্মৃতি আরও একবার উজ্জ্বল করে আইনি বিয়ে সারলেন তাঁর দিদি ঐশ্বর্য শর্মা। এই উপলক্ষে শর্মা পরিবারের মাঝে বিশেষ ভাবে নজর কাড়লেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

আইনি বিয়ে করলেন ঐন্দ্রিলার (Aindrila Sharma) দিদি ঐশ্বর্য

মঙ্গলবার রাতে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন ঐশ্বর্য। পেশায় চিকিৎসক তিনি। তাঁর স্বামী দিব্যজিৎ দত্তও মেডিকেল পেশাতেই রয়েছেন বলে জানা যাচ্ছে। ঐন্দ্রিলার ছবিকে সাক্ষী রেখেই আইনি বিয়ে সারেন দিদি ঐশ্বর্য। আনন্দের মাঝেও কষ্ট চেপে রাখতে পারেননি তিনি।

Aindrila Sharma sister got married

উপস্থিত হয়েছিলেন সব্যসাচী: ঐশ্বর্য বলেন, বোন থাকলে তাঁর বিয়েটাই আগে হত সব্যসাচীর সঙ্গে। দিদির বিয়ের সমস্ত পরিকল্পনাও নাকি করে গিয়েছিলেন তিনি। ঐন্দ্রিলা থাকলে আজ কোনও চিন্তাই করতে হত না, আফসোস দিদি ঐশ্বর্যর। এদিন ঐন্দ্রিলার পরিবারের পাশেই ছিলেন সব্যসাচী। বরাবরের মতো ছিমছাম সাজেই দেখা গেল তাঁকে। তিনি অনুষ্ঠান স্থলে পা রাখতেই ছুটে যায় ঐন্দ্রিলার (Aindrila Sharma) আদরের দুই পোষ্য তোজো আর বোজো। সেই ভিডিও ভাইরাল হতেই চোখে জল অনুরাগীদের।

আরও পড়ুন : ‘আমি কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, দলের হয়ে লড়তে আসিনি’, শীর্ষ আদালতে বললেন মমতা

কী বললেন ঐন্দ্রিলার মা: সুন্দর করে সাজানো আসরের মাঝেই একটি চেয়ারে ফুল দিয়ে ঐন্দ্রিলার ছবি সাজিয়ে রাখা হয়েছিল। তাঁকে ছাড়া পরিবারের যে কোনও অনুষ্ঠানই অসম্পূর্ণ, এমনটাই জানালেন প্রয়াত অভিনেত্রীর মা এবং দিদি। ঐন্দ্রিলার মা শিখা শর্মা বলেন, ‘ও আমাদের চারপাশেই আছে’।

আরও পড়ুন : ধোপে টিকল না নবান্নের আর্জি! স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকেই ডেকে পাঠাল কমিশন

ঐন্দ্রিলা নেই, কিন্তু তাঁর পরিবারের সঙ্গে সব্যসাচীর আত্মিক যোগ রয়েই গিয়েছে। অভিনেত্রীর মৃত্যুর পরেই নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তবে জানা গিয়েছে, এবার আবারও কাজে ফিরছেন সব্যসাচী। আর এদিন তাঁর মুখে আবারও হাসি দেখে খুশি অনুরাগীরাও।