২৮ দিনের ভ্যালিডিটি, ১৫ টি ওটিটি অ্যাপে অ্যাক্সেস! মাত্র ২০০ টাকায় দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান Airtel-এর

Published on:

Published on:

Airtel amazing recharge plan for just 200 rupees.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এয়ারটেলের (Airtel) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, এই সংস্থা এবার ২০০ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটিতে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়াও, এই প্ল্যানটিতে বেশ কিছু বিনোদনমূলক সুবিধা এবং আনলিমিটেড 5G ডেটাও মিলবে। এয়ারটেলের এই নতুন ২০০ টাকার প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য অত্যন্ত সুবিধাজনক যাঁরা অতিরিক্ত ডেটা এবং প্রিমিয়াম ওটিটি কন্টেন্ট দেখার সুযোগ চান।

এয়ারটেলের (Airtel) ২০০ টাকার প্ল্যানের সুবিধাসমূহ:

এই এয়ারটেল প্রিপেইড প্ল্যানের সঙ্গে ২৮ দিনের ভ্যালিডিটি এবং ৩০ জিবি হাই-স্পিড ডেটা মিলবে।  কোম্পানিটি আনলিমিটেড 5G ডেটাও দিচ্ছে। যা গ্রাহকেরা তাঁদের বর্তমান প্ল্যানের ডেটা শেষ হয়ে যাওয়ার পর ব্যবহার করতে পারবেন। তবে শর্ত হল সেক্ষেত্রে কোম্পানির 5G নেটওয়ার্কযুক্ত এলাকায় থাকতে হবে এবং গ্রাহকের 5G স্মার্টফোন থাকতে হবে। এই প্ল্যানটি রিলায়েন্স জিও-র ২০০ টাকার ওটিটি পাসের সঙ্গে টক্কর দিতে সক্ষম।

Airtel amazing recharge plan for just 200 rupees.

জিও হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশন: ২০০ টাকার প্ল্যানের সঙ্গে গ্রাহকেরা ১৪৯ টাকা মূল্যের ২৮ দিনের মেয়াদের জিও হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাবেন। যার মাধ্যমে  মোবাইল ডিভাইসে লাইভ স্পোর্টস, সিনেমা হটস্টার স্পেশাল এবং অন্যান্য কনটেন্ট উপভোগ করা যাবে। এছাড়াও, এই প্ল্যানে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামও ২৮ দিনের জন্য উপলব্ধ করা হচ্ছে। যার মাধ্যমে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্ল্যাটফর্মে লায়ন্সগেট প্লে, সনি লিভ, আহা প্রিমিয়াম, চৌপাল, সানএনএক্সটি সহ ১৮ টিরও বেশি OTT প্ল্যাটফর্মে ১৫ টি ওটিটি অ্যাপে অ্যাক্সেস পাবেন।

আরও পড়ুন: ইরান যুদ্ধের প্রভাব! খরচ নিয়ন্ত্রণে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারিত্ব বিক্রির প্রস্তুতি সরকারের

ডেটা শেষ হয়ে গেলে ডেটা চার্জ কত হবে: প্ল্যানের তথ্য অনুযায়ী, আপনি যদি ৩০ জিবি কোটার চেয়ে বেশি ডেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রতি এমবি-র জন্য ৫০ পয়সা চার্জ করা হবে। এই অ্যাড-অনটি সেইসব প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি অতিরিক্ত রিচার্জ হিসেবে ডিজাইন করা হয়েছে, যাঁরা একটিমাত্র রিচার্জেই তাদের ডেটা এবং ওটিটি স্ট্রিমিং বাড়াতে চান।

আরও পড়ুন: সিন্ধু চুক্তি স্থগিত হওয়ায় দিশেহারা পাকিস্তান! এক বছরে কত জল আটকাল ভারত? সামনে এল পরিসংখ্যান

জিও-র ২০০ টাকার প্ল্যান: জিও-র ২০০ টাকার ওটিটি পাসেও ২৮ দিনের ভ্যালিডিটি এবং ৩০ জিবি ডেটাও পাওয়া যায়। এই প্ল্যানটির মাধ্যমে জিও হটস্টার, ইউটিউব প্রিমিয়াম এবং অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন ব্যবহার করা যাবে। এই প্ল্যানটির সঙ্গে মোট ১৬টি ওটিটি অ্যাপে অ্যাক্সেস মিলবে।