এক রিচার্জ প্ল্যানে দুটি SIM কার্ড, Airtel-এর 105GB ডেটা সহ আনলিমিটেড কলিং অফার

Published on:

Published on:

Airtel offers 2 sims unlimited calling and 105GB data
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) ।তার লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য একটি বড় উপহার নিয়ে এসেছে। কোম্পানিটি ইতিমধ্যেই Adobe-এর সঙ্গে এটি অংশীদারিত্বের পর ঘোষণা করেছে যে, Airtel-এর প্রায় ৩৬ কোটি ব্যবহারকারী ১ বছরের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এছাড়াও এবার এয়ারটেল পোর্টফোলিও গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান অফার করেছে। সেখানে আনলিমিটেড কলিং, বিনামূল্যের ন্যাশনাল রোমিং ও ১০৫ জিবি ডেটা সহ বিভিন্ন সুবিধার অফার করা হল। দেখে নিন এই প্লেনের বিস্তারিত তথ্য।

Airtel-এর অফারে ২টি SIM, আনলিমিটেড কলিং ও ১০৫GB ডেটা (Airtel)

এছাড়াও এটি এয়ারটেল (Airtel) ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান, যার দাম 699 টাকা। এছাড়া এতে GST চার্জও যোগ হবে। আপনি এই প্ল্যানে পরিবারের দুজন সদস্য যোগ করতে পারেন।

Airtel offers 2 sims unlimited calling and 105GB data

আরও পড়ুন: টাটকা শাকপাতা দিয়ে আজ বেগমতি চিকেন বানাবেন নাকি? জেনে নিন রেসিপি

যার ফলে প্ল্যানের সুবিধার মধ্যে রয়েছে ভারতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে রোমিং। এছাড়াও, গ্রাহকরা মাসিক ১০৫ GB ডেটা পাবেন। যার মধ্যে প্রাইমারি সিমের জন্য ৭৫ GB এবং দ্বিতীয় সিমের জন্য ৩০GB থাকবে।

কোম্পানি এই প্ল্যানের সাথে বেশ কয়েকটি অ্যাড-অন সুবিধা অফার করছে। গ্রাহকদের ৬ মাসের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন ও ১বছরের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। পাশাপাশি তার গ্রাহকদের ১০০GB গুগল ক্লাউড স্টোরেজ অফার করছে। এছাড়াও, থাকছে Adobe Express এবং Airtel Xstream Play Premium-এর এক বছরের সাবস্ক্রিপশনও।

অতএব এয়ারটেল তার সমস্ত গ্রাহকদের জন্য ফ্রড ডিটেকশন এবং স্প্যাম প্রোটেকশন অফার করে। এয়ারটেল এর ৩৬কোটি গ্রাহকরা এই প্ল্যানে বাম্পার সুবিধা পাবেন (Airtel)।