বাংলা হান্ট ডেস্ক: শীত প্রায় শেষের পথে। তবে বাজারে গেলে এখনো বেশ কিছু শাক-সবজি পাওয়া যায়। এবার আপনি যদি কম সময়ে পুষ্টিকর পদ খেতে চান তাহলে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু বেগমতি চিকেন। রইল প্রণালী (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করুন বেগমতি চিকেন (Recipe)
চিলি চিকেন বা চিকেন দো পেঁয়াজা প্রায়শই তো করে খান। কিন্তু এই এক ধরনের পদ খেয়ে মুখে অরুচি ধরলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু ও স্বাস্থ্যকর বেগমতি চিকেন। দেখে নিন আজকের রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: কৃষকদের জন্য বড় খবর! প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা কবে ঢুকবে ব্যাঙ্কে, জেনে নিন
উপকরণ:
৫০০ গ্রাম মুরগির মাংস
৪টে পেঁয়াজ
১০-১২টা কাজু,
২ চামচ রসুন বাটা
১ আঁটি পেঁয়াজপাতা
১/২ আঁটি ধনেপাতা
১ চামচ গোটা গরম মশলা
৬-৭টা কাঁচালঙ্কা
১ চা চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
২-৩ টেবিল চামচ সাদা তেল
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর ধনেপাতা, পেঁয়াজপাতা এবং কাঁচালঙ্কা ২ মিনিট ভাপিয়ে নিয়ে তারপর বেটে সবুজ পেস্ট তৈরি করুন। পাশাপাশি কাজুবাদাম ভিজিয়ে বেটে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে এলাচ ফোড়ণ দিয়ে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা কষিয়ে নিন। এরপর মাংস দিয়ে হালকা ভেজে হলুদ, জিরে ও ধনে গুঁড়ো এবং নুন-চিনি দিয়ে কষান। তারপর কাজু বাটা দিয়ে ১০ মিনিট কষানোর পর সামান্য জল দিন। এরপর মাংস সেদ্ধ হয়ে এলে আগের তৈরি করা সবুজাভ মিশ্রণটি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












