বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বড়সড় ধাক্কা লেগেছে মদের (Alcohol) ব্যবসায়। বিয়ার বাজারেও পড়েছে প্রভাব। এমতাবস্থায় কাঁচের বোতল এবং অ্যালুমিনিয়াম ক্যানের উপর থেকে ১০ শতাংশ আমদানি শুল্ক সাময়িক ভাবে তুলে নেওয়ার জন্যও সরকারকে অনুরোধ করেছে ফেডারেশন অফ ইউরোপিয়ান বিজনেসেস ইন ইন্ডিয়া। পার্নো রিকার্ড, অ্যানহাইজার বুশ ইনবেভ, হাইনেকেন, কার্লসবার্গের মতো নামী সংস্থাও রয়েছে বলে খবর।
ফের বাড়তে পারে বিয়ারের (Alcohol) দাম?
এই সংস্থার তরফে সরকারকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, স্থানীয় উৎপাদকরা পূর্ণ উৎপাদন ক্ষমতায় কাজ করতে পারছে না। এর জেরে কাঁচের বোতল এবং ক্যানের সরবরাহ কমে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সঙ্কটের জেরে কাঁচ, কার্টনের মতো মোড়কজাত সামগ্রীর দাম বাড়ায় দেশের প্রায় ৬৫ বিলিয়ন ডলারের মদের বাজার রয়েছে সঙ্কটে।

বেড়েছে কাঁচামালের খরচ: ভারতের প্রায় দুই তৃতীয়াংশ রাজ্যে মূল্যবৃদ্ধির জন্য প্রয়োজন হয় সরকারি অনুমোদনের। যার জেরে বর্ধিত খরচ সরাসরি গ্রাহকের উপরে চাপাতে পারছে না সংস্থাগুলি (Alcohol)। আর তার জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে কোম্পানিগুলিকে। মদের শিল্পে কাঁচামালের খরচ বেড়েছে ১৫ শতাংশ। অন্য দেশ থেকে প্যাকেজিং সামগ্রী সংগ্রহ করলে খরচ আবার ৩০ শতাংশ বাড়তে পারে।
আরও পড়ুন : QR কোডেই মিলবে পরীক্ষার নির্দেশিকা, যুগের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়
সরকারের দ্বারস্থ সংস্থাগুলি: এমতাবস্থায় কাঁচের বোতল এবং অ্যালুমিনিয়ামের ক্যানের উপরে শুল্কে অস্থায়ী ছাড়ের জন অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, শুধু ইউরোপীয়ান গোষ্ঠীই নয়, ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াও একই দাবি জানিয়ে চিঠি দিয়েছে সরকারকে। সংস্থাগুলি দাম বৃদ্ধির অনুমতি চাইলেও অনুমোদন দিতে দ্বিধাগ্রস্ত রয়েছে সরকার।
আরও পড়ুন : যুদ্ধের আবহে ভারতের বাজারে হবে না জ্বালানির সঙ্কট! নিয়ন্ত্রণে থাকবে দামও, বড় পদক্ষেপ কেন্দ্রের
উল্লেখ্য, বিয়ার শিল্প থেকে প্রতি বছর প্রায় ৫.৫২ বিলিয়ন ডলার কর আদায় হয়ে থাকে। ফলত সরবরাহ ব্যাহত হলে স্বাভাবিক ভাবেই তা সরকারের রাজস্ব সংগ্রহের উপরে সরাসরি প্রভাব ফেলবে।













