সরকারি কর্মীদের জন্য ডাবল ধামাকা! অষ্টম বেতন কমিশনের আগে DA নিয়ে বিরাট আপডেট

Published on:

Published on:

Amid 8th Pay Commission speculation Dearness Allowance DA hike update for Central Government employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ও বর্ধিত বেতনের অপেক্ষায় রয়েছেন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী। নয়া পে কমিশন কবে থেকে কার্যকর হবে, সেই আশায় দিন গুনছেন তাঁরা। তবে এর আগে ফের এক দফায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি হতে পারে। এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে, নতুন হার কবে থেকে কার্যকর হবে এসব নিয়ে সামনে এসেছে নতুন আপডেট।

অষ্টম বেতন কমিশনের আগে ডিএ নিয়ে নতুন আপডেট | (Dearness Allowance)

AICPI-IW সূচকের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়। লেবার ব্যুরোর তরফে মে মাস অবধি যে তথ্য প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী মনে করা হচ্ছে এবার ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে।

আরও পড়ুনঃ SIR-এ নাম বাদ পড়াদের সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ! কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

রিপোর্ট বলছে, মে অবধি প্রকাশিত তথ্যের নিরিখে ডিএ-র হিসেব দাঁড়াচ্ছে ৬৩.১৩ শতাংশ। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৬০ শতাংশ মহার্ঘ ভাতার সঙ্গে আরও ৩ শতাংশ জুড়তে পারে। তবে জুন মাসের তথ্য প্রকাশের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

বছরে সাধারণত দু’দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। প্রথম দফা জানুয়ারি ও দ্বিতীয় দফা জুলাই মাস থেকে কার্যকর হয়। তবে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা মূলত মার্চ নাগাদ ও সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ করে থাকে কেন্দ্র।

dearness allowance(208)

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীন ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। পেনশনভোগীরাও সমহারে ডিআর পাচ্ছেন। শেষ দফায় মাত্র ২ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্র। গত ১ জানুয়ারি থেকে নয়া হার কার্যকর হয়েছে।

চলতি বছরের দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কত শতাংশ হারে ডিএ বাড়ানো হতে পারে এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই সামনে এল নতুন আপডেট। আপাতত কেন্দ্রের তরফে অফিশিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে।