কীভাবে বাংলায় জিতবে BJP? জয়ের ‘শর্টকাট’ ফাঁস করলেন অমিত শাহ!

Published on:

Published on:

Amit Shah in BJP's campaign focusing on Bhavanipur constituency
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আবহে ভবানীপুর কেন্দ্রকে সামনে রেখে বিজেপির প্রচারে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন দলের প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে সভা করে সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ এবং বাংলায় পরিবর্তনের ডাক দিলেন তিনি।

ভবানীপুরে এসে কী বললেন অমিত শাহ (Amit Shah)?

কলকাতার ভবানীপুরে বিজেপির প্রচারে এসে অমিত শাহ (Amit Shah) এদিন স্পষ্ট ভাষায় বলেন, ২০১৪ সালের পর যেসব রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে, সেখানে উন্নয়ন হয়েছে। এবার সেই পরিবর্তনের পালা বাংলার। তিনি পরিষ্কার বলেন, ভবানীপুরের ভোট শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, গোটা রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

এখানেই শেষ নয়, এদিন সভা মঞ্চ থেকে অমিত শাহ (Amit Shah) ভোটারদের কাছে হাতজোড় করে আবেদন জানান শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জেতানোর জন্য। তিনি বলেন, বাংলার মহান ব্যক্তিত্বদের স্বপ্ন পূরণ করতে হলে পরিবর্তন জরুরি। একইসঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে দুর্নীতি, সিন্ডিকেট রাজ এবং অনুপ্রবেশের সমস্যা ভয়াবহ আকার নিয়েছে, যার একমাত্র সমাধান বিজেপি সরকার।

অমিত শাহ (Amit Shah) এদিন আরও অভিযোগ করেন, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস, তোলাবাজি এবং রাজনৈতিক হিংসার অভিযোগ রয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকেই চান তৃণমূলের শাসনের অবসান হোক এবং অপরাধীদের জেলে পাঠানো হোক। ভোটের সময় কেউ যাতে ভোটারদের বাধা দিতে না পারে, সেই আশ্বাসও দেন তিনি। শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি বলেন, আগের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়লেও শুভেন্দুর কাছে হারতে হয়েছিল। এবার শুধু ভবানীপুর নয়, গোটা বাংলাতেই তৃণমূলকে হারানোর লক্ষ্য নিয়েই লড়াই চলছে বলে জানান তিনি।

সভায় তিনি (Amit Shah) একটি ‘শর্টকাট’ কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, যদি ভবানীপুরে বিজেপি জয়ী হয়, তাহলে গোটা বাংলাতেই পরিবর্তন আসবে। এছাড়া তিনি জানান, নির্বাচনের জন্য তিনি নিজে ১৫ দিন বাংলায় থাকবেন এবং সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করবেন।

Amit Shah in BJP's campaign focusing on Bhavanipur constituency

আরও পড়ুনঃ মালদহে SIR ইস্যুতে তোলপাড়, সিবিআই তদন্তের পথে সুপ্রিম কোর্ট! মুখ্যসচিব-ডিজিপিকে করা হল শোকজ

এদিন অমিত শাহ (Amit Shah) সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে বলেন, বিজেপি ক্ষমতায় এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন, ৫ মে বাংলায় বিজেপি সরকার গঠিত হবে। সভায় ভবানীপুর ছাড়াও রাসবিহারী, বালিগঞ্জ এবং চৌরঙ্গীর বিজেপি প্রার্থীদেরও শুভেচ্ছা জানান অমিত শাহ।