Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই সারুন এই জরুরি কাজ

DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই সারুন এই জরুরি কাজ

Debapriya

Published on: May 21, 2026

Debapriya

Published on: May 21, 2026

Annapurna y
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্পের টাকা পাঠানোর পদ্ধতিতে এবার বড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। এতদিন সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পৌঁছে গেলেও এবার থেকে আধারের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-সহ একাধিক প্রকল্পে নতুন এই নিয়ম কার্যকর হতে চলায় অনেকেই এখন ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে আধার সিডিংয়ের কাজ করাচ্ছেন। প্রশাসনের দাবি, এতে অনুদান পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে এবং একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে টাকা যাওয়ার সমস্যা কমবে।

KPS Admission 2026
SNU Admission 2026

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে নতুন নিয়ম

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে বিভিন্ন সরকারি অনুদান ও ভর্তুকির টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT ব্যবস্থার মাধ্যমে পাঠানো হবে। সেই কারণেই আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করা কার্যত বাধ্যতামূলক করা হচ্ছে। অন্নপূর্ণা (Annapurna Bhandar) যোজনা-সহ একাধিক প্রকল্পে এই নিয়ম চালু হতে চলেছে।এই সিদ্ধান্তের পর থেকেই বিভিন্ন ব্যাঙ্ক এবং ডাকঘরে আধার সিডিংয়ের কাজ শুরু হয়েছে জোরকদমে। বহু মানুষ অ্যাকাউন্ট লিঙ্ক করাতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন বলেও জানা গিয়েছে।

এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পাঠানো হতো। তবে প্রশাসনের একাংশের মতে, পুরনো ব্যবস্থায় একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকত। নতুন নিয়মে সেই সমস্যা অনেকটাই কমানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। নতুন ব্যবস্থায় একটি প্রকল্পের অনুদান শুধুমাত্র একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই পাঠানো হবে। কারও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তিনি নিজের পছন্দের একটি অ্যাকাউন্ট বেছে নিতে পারবেন। তবে সেই অ্যাকাউন্ট অবশ্যই আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

ব্যাঙ্ক কর্মীদের দাবি, এখনও বহু গ্রাহক জানেন না তাঁদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না। সেই তথ্য ব্যাঙ্কে গিয়ে বা UIDAI-এর পোর্টালের মাধ্যমে অনলাইনে যাচাই করা যাবে। যাঁদের অ্যাকাউন্ট এখনও সিডেড নয়, তাঁরা নির্দিষ্ট ফর্ম পূরণ করে বায়োমেট্রিক যাচাই কিংবা মোবাইল OTP-র মাধ্যমে আধার সংযুক্তিকরণের কাজ করতে পারবেন। এছাড়াও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর মাধ্যমেও এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলে জানা গিয়েছে। ডাক বিভাগ জানিয়েছে, যাঁরা ব্যাঙ্কের ভিড় এড়াতে চান তাঁরা পোস্ট অফিসের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেও আধার সিডিং করাতে পারবেন।

Annapurna Bhandar Portal Goes Live Who Will Get 3000 Who Will Be Left Out

আরও পড়ুনঃ বছরে কোটি টাকা ইনকাম অভিষেকের, বেতন ছাড়াও কোন খাত থেকে আসে টাকা?

প্রশাসনিক মহলের মতে, নতুন এই ব্যবস্থার ফলে সরকারি অনুদান আরও নির্ভুলভাবে প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছবে। একই সঙ্গে ভুয়ো বা একাধিক অ্যাকাউন্টে টাকা যাওয়ার সম্ভাবনাও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে (Annapurna Bhandar)।

Related Stories

View All
Shamik Bhattacharya on Kunal Ghosh car attack incident

‘হামলাকারীরা বিজেপির কেও নন’, এসব তৃণমূল ও কংগ্রেসের রাজনীতি জানালেন শমীক ভট্টাচার্য

Ajker rashifal todays horoscope 28 September 2026.

আজকের রাশিফল ২৮ সেপ্টেম্বর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

শতরান করেও ম্যাচের সেরা হতে পারলেন না কোহলি বা শুভমান গিল! সামনে এলো বড় কারণ

Armenia may buy powerful Divyastra Mk1 drones from India.

ভারতের কাছ থেকে অত্যাধুনিক ‘দিব্যাস্ত্র’ ড্রোন কিনতে পারে আর্মেনিয়া! চিন্তায় ঘুম উড়ল আরেক দেশের

Breaking News

View All
RBI's new rules for Fixed Deposit will be applicable from October 1.

১ অক্টোবর থেকে FD-র ক্ষেত্রে লাগু RBI-র নতুন নিয়ম! প্রভাবিত হবেন গ্রাহকরা?

September 27, 2026

ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন বিজেপি বুথ সভাপতিকে

September 27, 2026

শচীনের জোড়া রেকর্ড ভাঙার পাশাপাশি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে একটি নতুন বিশ্বরেকর্ড গড়লেন কোহলি

September 27, 2026
Rajnath Singh warns Pakistan over terrorism.

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোনও ‘স্ট্রাইক’-এর জন্য প্রস্তুত ভারত! পাকিস্তানকে সতর্ক করে হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রীর

September 27, 2026
Narendra Modi gave clear message on terrorism in 'Mann Ki Baat'

সন্ত্রাসবাদে জিরো টলারেন্স! সার্জিক্যাল স্ট্রাইকের ১০ বছরে ‘মন কি বাত’-এ স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদীর

September 27, 2026
Strong protest against UPI MDR Charges! October 2 declared 'No UPI Day'.

UPI চার্জের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ! ২ অক্টোবর পালন ‘No UPI Day’

September 27, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য