অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন পদ্ধতিতে বড় বদল, বিস্তারিত জানুন

Published on:

Published on:

Annapurna Bhandar Online Application Process Explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ফর্ম ফিলআপ নিয়ে বহু মানুষের মধ্যে বিভ্রান্তি ও অসুবিধার অভিযোগ উঠেছিল। দীর্ঘ ফর্ম পূরণ করে তা আবার বিভিন্ন সরকারি অফিসে জমা দেওয়ার ঝক্কি ছিল অনেকের কাছে বড় সমস্যা। সেই পরিস্থিতিতে আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে এবার অনলাইন আবেদন ব্যবস্থাও চালু করা হয়েছে। ফলে বাড়িতে বসেই প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে ফর্ম পূরণ করে জমা দেওয়া যাবে।

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) অনলাইন আবেদন

অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) আবেদন এখন অনলাইনে করা যাচ্ছে। এর জন্য আবেদনকারীদের সামাজিক সুরক্ষা দফতরের নির্দিষ্ট পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। অনলাইন ব্যবস্থার ফলে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

অনলাইন আবেদন করতে হলে প্রথমে socialsecurity.wb.gov.in পোর্টালে যেতে হবে। সেখানে প্রবেশ করার পর ‘Family Level Data Collection Portal’ দেখা যাবে। পোর্টালে দুটি বিভাগ থাকবে- ‘Citizen/Family Login’ এবং ‘Department Officer Login’। সাধারণ আবেদনকারীদের ‘Citizen/Family Login’ অর্থাৎ ‘Public Access’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর ‘Access Citizen Portal’-এ প্রবেশ করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে নিজের জেলার নাম নির্বাচন করতে হবে এবং একটি মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। যে মোবাইল নম্বর ব্যবহার করা হবে, সেটির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি সংযুক্ত থাকা প্রয়োজন। এরপর ক্যাপচা কোড পূরণ করে লগইন করলে ওই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের পর আবেদনপত্র খুলে যাবে এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করা যাবে।

আবেদনপত্রে শুধু আবেদনকারীর নয়, পরিবারের সমস্ত সদস্যের সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে হবে। তাই ফর্ম পূরণ করতে বসার আগে প্রয়োজনীয় নথিপত্র হাতের কাছে রাখা জরুরি। ফর্মে পরিবারের সব সদস্যের আধার নম্বর, মোবাইল নম্বর, ভোটার কার্ডের EPIC নম্বর, জন্মতারিখ এবং ডিজিটাল রেশন কার্ডের তথ্য দিতে হবে। রেশন কার্ড থাকলে সেটি AAY, PHH, SPHH, RKSY-1 না RKSY-2, তাও উল্লেখ করতে হবে।

এছাড়া পরিবারের প্রধান ও অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্কের তথ্য জমা দিতে হবে। পরিবারের নামে জমি থাকলে তার পরিমাণ, জমির নথি, মিউটেশন ও রেজিস্ট্রেশনের তথ্যও দিতে হবে। তিন বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে।

পরিবারের কারও নামে চার চাকার গাড়ি থাকলে তার রেজিস্ট্রেশন নম্বর ও মডেলের তথ্য দিতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিমা, প্যান কার্ড, জিএসটি, আয় সংক্রান্ত তথ্য, আয়কর প্রদান করা হয় কি না এবং পরিবারের মোট বার্ষিক আয়ের তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে।

প্রত্যেক সদস্যের পেশা, শিক্ষাগত যোগ্যতা, সরকারি পেনশন পাওয়ার তথ্য এবং কোনও সাংবিধানিক পদে রয়েছেন কি না, সেই তথ্যও দিতে হবে। পাশাপাশি কেউ সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত বা পুরসভার কোনও পদে বর্তমানে আছেন বা অতীতে ছিলেন কি না, তাও জানাতে হবে।

পরিবারে স্কুলপড়ুয়া শিশু থাকলে তাদের স্কুলের নাম, শ্রেণি এবং টিকাকরণের তথ্য দিতে হবে। এছাড়া CAA আবেদন সংক্রান্ত তথ্য, KCC, Artisan Credit Card, Student Credit Card-এর মতো বিভিন্ন সরকারি ঋণ বা কার্ডের তথ্যও জানতে চাওয়া হয়েছে। SIR ২০২৬ সংক্রান্ত কোনও মামলা থাকলেও তার তথ্য ফর্মে উল্লেখ করতে হবে।

Annapurna Bhandar Applicants Asked to Reapply After System Update

আরও পড়ুনঃ মাসে ৩,০০০ টাকা পেতে হলে ফের আবেদন! অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন নির্দেশিকা জানুন

সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, আবেদনপত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সামাজিক সুরক্ষা প্রকল্পের (Annapurna Bhandar) সুবিধা বাতিল হতে পারে। তাই সমস্ত তথ্য ও নথি ভালোভাবে যাচাই করে তারপর আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।