অন্নপূর্ণা দিবসে ১০ হাজারের জমায়েত, থাকছে বিশেষ ব্যবস্থা, পুলিশ কমিশনারের কাছে চিঠি

Published on:

Published on:

Annapurna Day Event in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ওই দিনই রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ (Annapurna Day) পালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতাতেও এই উপলক্ষে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে কলকাতা পুরসভার আওতাধীন অন্নপূর্ণা যোজনার প্রায় ১০ হাজার উপভোক্তা যোগ দেবেন।

Annapurna Day : ২৫০ সরকারি বাসে যাবেন উপভোক্তারা

কলকাতা পুরসভা জানিয়েছে, প্রায় ১০ হাজার উপভোক্তাকে বিধাননগরে নিয়ে যাওয়ার জন্য পরিবহণ দফতরের তরফে ২৫০টি সরকারি বাস দেওয়া হবে। প্রতিটি বাসে থাকবেন কলকাতা পুরসভার দু’জন করে আধিকারিক এবং দু’জন নিরাপত্তাকর্মী। ফলে এত বড় সংখ্যক মানুষকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতায়াতের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এই অনুষ্ঠানের (Annapurna Day) জন্য কলকাতা পুলিশের কাছে প্রয়োজনীয় সংখ্যক পুলিশকর্মী মোতায়েনের আবেদন জানিয়েছে পুরসভা। সংশ্লিষ্ট থানাগুলিকে প্রয়োজন অনুযায়ী পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়ার জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক তথা মিউনিসিপ্যাল কমিশনার। একইসঙ্গে বরো ভিত্তিক নোডাল পুলিশ আধিকারিকদের নাম ও ফোন নম্বরও চাওয়া হয়েছে। এর ফলে পুরসভার বরো অফিসগুলির সঙ্গে পুলিশের যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা যাবে।

১৭ সেপ্টেম্বরই রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’

অগাস্ট মাসেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি জেলায় অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্যপ্রাপকদের নিয়ে ‘অন্নপূর্ণা দিবস’ (Annapurna Day) পালন করা হবে। ভবানীপুরের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য হলে আগামী দিনে আরও ২৫ থেকে ৩০ লক্ষ মহিলাকে এই আর্থিক সুবিধার আওতায় আনার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

Annapurna Yojana Funds Bring Durga Puja to Anandagarh

আরও পড়ুনঃ বিনা লড়াইয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি বিজেপির, তৃণমূলের গরহাজিরায় উড়ল গেরুয়া আবির

সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনে পশ্চিমবঙ্গজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ (Annapurna Day) পালন করা হবে। প্রতিটি জেলায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা জড়ো হবেন। কলকাতায় এক লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করার কথাও জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পরই এবার বিধাননগরের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা।