সেপ্টেম্বরে টাকা পেলেও থাকছে চিন্তা! এই ৫ কারণে অক্টোবরে নাও মিলতে পারে অন্নপূর্ণা যোজনা

Published on:

Published on:

Annapurna Yojana benefit may stop in October due to five reasons
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বরে রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লাখ মহিলা অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) পেয়েছেন। তবে গত মাসে টাকা পেয়েছেন মানেই যে এই মাসেও পাবেন, এমন কোনও নিশ্চয়তা নেই। জানা যাচ্ছে, সেপ্টেম্বরে ৩ হাজার টাকা করে পেলেও এই মাসে বহু মহিলার টাকা আটকাতে পারে। মূলত পাঁচটি কারণে অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হতে পারে বলে খবর।

অক্টোবরে নাও মিলতে পারে অন্নপূর্ণা যোজনা | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে কোনও অযোগ্যর কাছে না পৌঁছয় তা নিশ্চিত করতে কড়া ভেরিফিকেশন করছে রাজ্য। তবে তা সত্ত্বেও সরকারি সূত্রে খবর, প্রকল্পের বেনিফিশিয়ারির তালিকায় একটা বড় সংখ্যক অযোগ্য মহিলা আছেন। তাঁদেরকেই এই মাসের উপভোক্তা তালিকা থেকে বাদ দেওয়া হবে।

আরও পড়ুনঃ রাজ্যের দেড় কোটি উপভোক্তার মধ্যে কত মুসলিম পেয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় আগেই জানিয়েছেন, এখনও অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশনের কাজ চলছে। মাসে ৩ হাজার টাকা পাওয়ার পরেও যদি কেউ অযোগ্য হিসেবে প্রমাণিত হন, তাহলে তাঁর নাম বেনিফিশিয়ারির তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। তিনি আর টাকা পাবেন না।

এখন প্রশ্ন হল, অন্নপূর্ণা যোজনা থেকে কাদের নাম বাদ দেওয়া হতে পারে? জানা যাচ্ছে, মূলত পাঁচটি কারণে প্রকল্পের সুবিধা বন্ধ হতে পারে।

১) কোনও মহিলা ভুল তথ্য দিয়ে থাকলে।

২) কোনও মহিলা তথ্য গোপন করলে।

৩) কোনও মহিলা সরকারি চাকরিজীবী হলে।

৪) কোনও মহিলা পেনশনভোগী হলে।

৫) কোনও মহিলা আয়কর দিলে।

এই পাঁচটি ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার সুবিধা আর পাওয়া যাবে না বলেই জানা গিয়েছে।

annapurna yojana(113)

এদিকে বর্তমানে অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তির অপেক্ষায় দিন গুনছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। সাধারণত মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই ৩ হাজার টাকা করে পাঠিয়ে দেয় সরকার। যদিও এই মাসে কবে টাকা পাঠানো হবে তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। ফলে পুজোর আগে না পরে, যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে।