অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি? কোথায় অভিযোগ জানাবেন, জানিয়ে দিল সরকার

Published on:

Published on:

Government of West Bengal reveals why 17 Lakhs Annapurna Yojana application got rejected
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। মোট ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। ২০ আগস্টের মধ্যে যোগ্যতার অ্যাকাউন্টে কিস্তির টাকা ঢুকে যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ৪৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Annapurna Yojana : আবেদন বাতিল হওয়া আবেদনকারীদের জন্য বড় সুযোগ

আবেদন করেও অনেকেই এখনও টাকা (Annapurna Yojana) পাননি। আবার কারও আবেদন বাতিল হয়েছে। কারও ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকার মতো সমস্যা সামনে এসেছে। এবার সেই সমস্ত আবেদনকারীদের জন্য বড় সুযোগ। ২০ আগস্ট থেকে অনলাইনে অভিযোগ জানানোর জন্য নতুন পোর্টাল চালু করছে রাজ্য সরকার। অর্থাৎ টাকা না পেলেও বা ভুল কারণে আবেদন বাতিল হয়ে থাকলেও বাড়ি বসেই অভিযোগ জানানো যাবে।

কেন টাকা পেলেন না, এবার জানা যাবে পোর্টালেই

প্রথম দফায় মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন খতিয়ে দেখা হয়েছিল। তার মধ্যে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে। প্রশাসনের দাবি, বাতিল হওয়া আবেদনের বেশিরভাগ ক্ষেত্রেই আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকার মতো সমস্যা রয়েছে।

কীভাবে জানবেন আপনার আবেদন বাতিল হয়েছে কিনা?

২০ অগস্ট থেকে চালু হওয়া পোর্টালে ঢুকে আবেদন কেন গ্রহণ করা হয়নি, তা জানা যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী সংশোধন করা বা অভিযোগ জানানোর সুযোগ থাকবে। ১০ জুলাই পর্যন্ত ভেরিফিকেশনের পরে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরাও ফের আবেদন করতে পারবেন। অন্যদিকে, যোগ্য হয়েও কেউ অন্নপূর্ণার টাকা না পেলে তিনিও এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। আবার কোনও অনুপযুক্ত ব্যক্তি টাকা পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও আপত্তি জানানো যাবে। অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্ট দফতর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কেন একসাথে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না?

সোমবার নবান্নে এক যৌথ সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছিলেন, ১৭ অগস্টেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ধাপে ধাপে আগামী দুই-তিন দিন ধরে টাকা পাঠানো হবে। তাই নির্দিষ্ট দিনে টাকা না ঢুকলেও আপাতত চিন্তার কারণ নেই।

Annapurna Bhander scheme payment won't be available on the 1st

আরও পড়ুনঃ ফাঁসির বদলে ইঞ্জেকশনের দাবি, মৃত্যুদণ্ড মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে উপযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা (Annapurna Yojana) পৌঁছে যাবে। এর জন্য কাউকে কোথাও যেতে হবে না। কোনও প্রযুক্তিগত সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চার সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। নিজের ওয়ার্ডে ‘অন্নপূর্ণা গ্রুপ’ তৈরি করে যাঁরা টাকা পেয়েছেন, তাঁরা যাঁরা পাননি তাঁদের প্রয়োজনীয়ভাবে সাহায্য করবেন বলেও জানানো হয়েছে।