১১ তারিখ হয়ে গেল, সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

annapurna yojana(16)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাসের ১১ তারিখ হয়ে গেল। অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে আবেদনকারীদের মধ্যে। কবে টাকা মিলবে, সেই অপেক্ষায় উপভোক্তারা। নতুন করে কত সংখ্যক আবেদনকারী এই প্রকল্পের আওতায় আসবেন সেই নিয়েও জল্পনা তুঙ্গে। এরই মধ্যে চলতি মাসের ভাতার টাকা নিয়ে বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

টাকা ছাড়ার দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

আগে শোনা যাচ্ছিল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, সেপ্টেম্বরের ১৭ তারিখ প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই দিনই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা।

সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, ‘অন্নপূর্ণা যোজনার অধীনে লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।’ সেপ্টেম্বর মাসের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবসে বিশেষ কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ একইসাথে ১৭ তারিখ অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে। এমনটাই জানানো হয়েছে।

চলতি মাসে এই প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তবে ফের একবার হতে পারে ভেরিফিকেশন। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। রাজ্যজুড়ে বাতিল বা সাময়িকভাবে আটকে রাখা হয়েছে অন্নপূর্ণা যোজনার ১৭ লক্ষ আবেদন।

সরকারি তথ্য বলছে, জমা পড়া আবেদনপত্রগুলি যাচাই প্রক্রিয়ার সময় নথিপত্রে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছে। সেই কারণে মোট ১৭ লক্ষ বাতিল বা আটকে। এর মধ্যে প্রায় ১০ লক্ষ ক্ষেত্রেই মূল সমস্যা সরকারি পরিচয়পত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের অমিলের কারণে। কোথাও পরিচয়পত্রে থাকা নামের বানান, জন্মতারিখ কিংবা ঠিকানার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নথি না মেলার কারণে ডিবিটি করা যায়নি।

আবার জানা যাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকায় বহু আবেদন আটকে। আবেদনপত্রে ভুল তথ্য পূরণের কারণেও তালিকা থেকে বাদ পড়েছে সেসব। তবে বর্তমানে বাদ পড়লেই আর সুবিধা মিলবে না, এমনটা ধরে নেওয়ার কারণ নেই। আবেদন সাময়িক বাতিল হয়েছে এসব আবেদন।

Annapurna Yojana what will you do if the money doesn't arrive

আরও পড়ুন: কলকাতায় ফিরেছিলেন ২০ বছর পর, এবার দশমের প্রশ্নপত্রে তসলিমা! দেখে কী বললেন লেখিকা?

যাঁদের আবেদন বর্তমানে ভেরিফিকেশনের আওতায় রয়েছে বা কোনও সমস্যা দেখা দিলে আপত্তির মাধ্যমে তথ্য সংশোধন করবেন, তাঁদের আবেদন অনুমোদিত হতে পারে। তাদের পরবর্তী ধাপে বকেয়া টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে।