বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যে। আজ এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) প্রকাশিত হয়েছে। তালিকা প্রকাশের পরই সামনে এসেছে বড় সংখ্যায় নাম বাদ পড়ার সম্ভাবনা। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। যদি নিজের নাম না থাকে, তাহলে কী করবেন? কোথায় গিয়ে আবেদন জানাবেন? এবার সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিল নির্বাচন কমিশন।
সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) থেকে নাম বাদ পড়লে কী করবেন?
যাঁদের নাম তালিকা (SIR Supplementary List) থেকে বাদ যাবে, তাঁদের জন্য রয়েছে আপিল করার সুযোগ। এই আপিল করতে হবে ট্রাইব্যুনালে। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারক ও বিচারপতিদের নিয়ে মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানেই আবেদন জমা দেওয়া যাবে।
অনলাইনে আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে।ecinet.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট অপশনে ক্লিক করে আবেদন জানানো যাবে। এছাড়া, ইসিআই নেট মোবাইল অ্যাপের মাধ্যমেও একইভাবে আবেদন করা সম্ভব।
অফলাইনে আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে চাইলে জেলাশাসকের অফিসে গিয়ে ট্রাইব্যুনালের জন্য আবেদন জমা দেওয়া যাবে। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছেও আবেদন করা যাবে। এই আবেদনগুলি পরে প্রশাসনের তরফে ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা হবে।ট্রাইব্যুনাল গঠন নিয়ে প্রশাসনিক পদক্ষেপ
এদিকে, ট্রাইব্যুনাল গঠনের কাজ দ্রুত শেষ করতে রাজ্যের মুখ্যসচিবকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ১৯ জন প্রাক্তন বিচারক-বিচারপতির জন্য প্রয়োজনীয় অফিস, বাসস্থান এবং পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের সহায়ক কর্মী নিয়োগের বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ পেনশন আটকে? GISS জটে বড় সিদ্ধান্ত নবান্নের, বদলে গেল নিয়ম
এই পুরো প্রক্রিয়ায় স্পষ্ট, সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) থেকে নাম বাদ পড়লেও আবেদন করার সুযোগ থাকছে। তবে সময়মতো সঠিক জায়গায় আবেদন জানানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।












