মেসি ম্যাজিকে ফের বাজিমাত! পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাকে মিশরকে উড়িয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টানটান উত্তেজনাকর ম্যাচে ফের একবার বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে অসাধারণ জয় পেলো আর্জেন্টিনা (Argentina)। ২ গোলে পিছিয়ে ১২ মিনিটের দূরন্ত স্পেলে দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেলো আর্জেন্টিনা। গোল করে এবং করিয়ে ফের একবার ম্যাচের নায়ক মেসি (Lionel Messi)।

এদিন ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে লিড নেয় মিশর। তার ঠিক ৬ মিনিটের মধ্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু গোল করতে ব্যর্থ হন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে গোল করেন মিশরের জিকো। অনেকেই ভেবেছিলেন ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছে। কিন্তু ম্যাচের আসল নাটক তখনও বাকি ছিল।

ম্যাচের ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে দুরন্ত হেডে প্রত্যাবর্তনের সূচনা করেন ক্রিশ্চিয়ান রোমেরো। ৮৩ মিনিটে জটলার মধ্যে থেকে দুরন্ত বাঁ-পায়ের শটে অসাধারণ গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। এরপর সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজের অবিশ্বাস্য ক্রস থেকে নিখুঁত হেডে আর্জেন্টিনার রূপকথার প্রত্যাবর্তন সম্পূৰ্ণ করেন এনজো ফার্নান্দেজ।

আরও পড়ুন: গোল হজম করা কাকে বলে ভুলে গিয়েছে স্পেন! রোনাল্ডোদের ছিটকে নতুন ইতিহাস লিখলেন লা রোজা-রা

ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত গোলকিপিং করে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন মিশরের গোলরক্ষক মোস্তাফা আহমেদ সোবেইর। কিন্তু দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার দুটি গোলের ক্ষেত্রেই দায়ী হয়ে থাকলেন তিনি। হাত লাগিয়েও বল জালের বাইরে রাখতে ব্যর্থ হয়েছিলেন মিশরের গোলরক্ষক।

আরও পড়ুন: এক হয়ে গেলেন এর্লিং হাল্যান্ড ও মারাদোনা! ৩৬ বছরের পুরোনো ক্ষত নিয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

অপরদিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেও সকল আর্জেন্টিনা সমর্থকদের চিন্তা রয়ে গেলো দলের ডিফেন্স নিয়ে। বিশ্বকাপের নক-আউটে ওপেন প্লে থেকে বিপক্ষের আক্রমণ আটকাতে বারবার সমস্যায় পড়েছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। ভবিষ্যতে রক্ষণকে আরও জমাট করার কথা ভাবতে হবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে।