নিলামে পেলেন ৫ গুণ বেশি অর্থ! IPL-এর মাঝেই এই টিমে এন্ট্রি অর্জুন তেন্ডুলকারের

Published on:

Published on:

Arjun Tendulkar entered this team in the middle of IPL.
Follow

বাংলা হান্ট ডেস্ক: কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকার IPL-এ বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে, IPL ২০২৬-এ এখনও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। কিন্তু, এই অপেক্ষার মাঝেই অর্জুন একটি সুখবর পেয়েছেন। মূলত, IPL ২০২৬-এর মাঝপথেই তিনি একটি নতুন দল খুঁজে পেয়েছেন। যার হয়ে তিনি আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই খেলতে নামবেন। এই দলটি হল ARCS আন্ধেরি। ওই দল T20 মুম্বাই লিগের নিলামে অর্জুনের জন্য বিড করেছিল।

IPL-এর মাঝেই এই টিমে এন্ট্রি অর্জুন তেন্ডুলকারের (Arjun Tendulkar):

জানিয়ে রাখি যে, গত ২ মে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা MCA T20 লিগের জন্য নিলামের আয়োজন করে। ওই নিলামের মূল আকর্ষণ ছিলেন অর্জুন তেন্ডুলকার। কারণ, তাঁকে এই লিগে খেলার জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। মূলত, অর্জুন ঘরোয়া সার্কিটে গোয়া দলের হয়ে খেলেন। অন্যদিকে T20 মুম্বাই লিগে শুধু সেইসব খেলোয়াড়রাই সুযোগ পান যাঁরা MCA-র অংশ।

Arjun Tendulkar entered this team in the middle of IPL.

কত টাকা পাবেন অর্জুন: উল্লেখ্য যে, ২৬ বছর বয়সী অর্জুন তেন্ডুলকারের জন্য ARCS আন্ধেরি তাঁর বেস প্রাইসের চেয়ে ৫ গুণ টাকায় বিড করেছে। এই বাঁহাতি ফাস্ট-বোলিং অলরাউন্ডারের বেস প্রাইস ছিল ২ লক্ষ টাকা। সেক্ষেত্রে অর্জুননের জন্য ১০ লক্ষ টাকার বিড করেছে ARCS আন্ধেরি।

 

View this post on Instagram

 

A post shared by ARCS Andheri (@arcsandheri)

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার বাড়ছে চিন্তা! IPL-এর পরেও মাঠে ফিরতে পারবেন না এই দুই তারকা খেলোয়াড়

এদিকে, অর্জুন তেন্ডুলকারের পাশাপাশি ARCS আন্ধেরি তরুণ তারকা ব্যাটার মুশির খানকেও ১১ লক্ষ টাকায় (১১ দলে নিয়েছে। এদিকে, ফ্র্যাঞ্চাইজিটি সর্বোচ্চ বিড করেছে প্রসাদ পাওয়ারের জন্য (১১.৫ লক্ষ টাকা)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই দল এর আগেই টিম ইন্ডিয়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলরাউন্ডার শিবম দুবেকে ২০ লক্ষ টাকায় রিটেন করেছে।

আরও পড়ুন: ১ লক্ষের বিনিয়োগ বেড়ে হয়েছে ১.৩০ কোটি! শেয়ার বাজারে এই স্টকে টাকার বৃষ্টি

অর্জুন IPL ২০২৬- এ একটিও ম্যাচ খেলেননি: জানিয়ে রাখি যে, গত কয়েক মাস অর্জুনের জন্য ছিল এক রোলারকোস্টার সফরের মতো। গত বছর, মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে প্রথমবারের মতো রিলিজ করে। নিলামে, লখনউ সুপার জায়ান্টস তাঁকে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনে নেয়। এদিকে, IPL ২০২৬ শুরুর ঠিক আগে অর্জুনের বিবাহ সম্পন্ন হয়। অপরদিকে, অর্জুন তেন্ডুলকার এখনও পর্যন্ত IPL ২০২৬-এ একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। এমতাবস্থায়, চলতি বছরের IPL-এ অর্জুনের পারফরম্যান্স প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা।