বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) উপযুক্ত স্টক কিনে সেগুলিকে হোল্ড করে রাখলে সেই স্টক যে রীতিমতো কোটিপতি বানিয়ে দিতে পারে তা প্রমাণ করে দিল সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্টক। এই মাল্টিব্যাগার স্টকটি বিগত বেশ কয়েক বছর ধরে শেয়ার হোল্ডারদের জন্য লাভের একটি প্রধান উৎস হয়ে রয়েছে। গত ৮ বছরে, এই মাল্টিব্যাগার পেনি স্টকটির দাম BSE-তে শেয়ার প্রতি ১২.৫০ টাকা থেকে বেড়ে প্রায় ১,৬৩০ টাকায় পৌঁছেছে। যার ফলে এর দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা ১২,৯৪০ শতাংশ মুনাফা পেয়েছেন।
সিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজের স্টকের দাম (Share Market) কীভাবে বৃদ্ধি পেয়েছে:
জানিয়ে রাখি যে, গত এক মাসে, এই মাল্টিব্যাগার স্টকটির শেয়ার প্রতি দাম ৬৭৭.৪৫ টাকা থেকে বেড়ে ১,৬৩০ টাকা হয়েছে। যা এই স্টকের শেয়ার হোল্ডারদের ১৪০ শতাংশ রিটার্ন দিয়েছে। চলতি বছরে অর্থাৎ ২০২৬ সালে এখনও পর্যন্ত, এই মাল্টিব্যাগার স্টকটি তার শেয়ার হোল্ডারদের প্রায় ২০ শতাংশ রিটার্ন দিয়েছে। এক বছরের মধ্যে, এই মাল্টিব্যাগার স্টকটির দাম প্রায় ৪০০ টাকা থেকে বেড়ে ১,৬৩০ টাকা হয়েছে।

এদিকে, ৫ বছরে, স্টকটির দাম শেয়ার প্রতি প্রায় ৩৬.৫০ টাকা থেকে বেড়ে ১,৬৩০ টাকা হয়েছে। যেটি প্রায় ৪,৩৫০ শতাংশ বৃদ্ধি প্রদর্শন করে। এই মাল্টিব্যাগার পেনি স্টকটি ২০১৭ সালের ১৮ মে শেয়ার প্রতি ১২.৫০ টাকায় এবং ২০২৬ সালের ৩০ এপ্রিল শেয়ার প্রতি ১,৬৩০ টাকায় বন্ধ হয়। এর মানে হলো, গত ৯ বছরে এই মাল্টিব্যাগার পেনি স্টকটির দাম ১২,৯৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: হয়েছে ২০,০০০ কোটির লোকসান! টাটা গ্রুপের এই সংস্থায় এবার নতুন ‘বস’, কে পাচ্ছেন দায়িত্ব?
বিনিয়োগকারীদের বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব: সিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজের স্টকের মূল্যের ইতিহাস থেকেস্পষ্ট হয়ে গিয়েছে যে, যদি কোনও বিনিয়োগকারী এক মাস আগে এই মাল্টিব্যাগার স্টকটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং এই পুরো সময় ধরে তা হোল্ড করে রাখতেন, তাহলে তাঁর ১ লক্ষ টাকা বেড়ে ২.৪০ লক্ষ টাকা হতো। এদিকে যদি কোনও বিনিয়োগকারী ২০২৫ সালের শেষে এই স্টকটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং আজ পর্যন্ত তা হোল্ড করতেন, তাহলে তাঁর ১ লক্ষ টাকা আজ বেড়ে ১.২০ লক্ষ টাকা হতো।
আরও পড়ুন: ভারতের মাস্টারস্ট্রোক! হরমুজের চক্রব্যূহ ভেদ করে ৪৫,০০০ টন LPG নিয়ে এগিয়ে আসছে সুপারট্যাঙ্কার
একইভাবে, যদি কোনও বিনিয়োগকারী ৫ বছর আগে এই মাল্টিব্যাগার স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং নিরবচ্ছিন্নভাবে বিনিয়োগ বজায় রাখতেন, তাহলে আজ তাঁর সেই ১ লক্ষ টাকা ৪৪.৫০ লক্ষ টাকায় পরিণত হতো।সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যদি কোনও বিনিয়োগকারী ৯ বছর আগে এই স্টকে শেয়ার প্রতি ১২.৫০ টাকা দরে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং আজ পর্যন্ত বিনিয়োগ বজায় রাখতেন, তাহলে তাঁর সেই ১ লক্ষ টাকা বেড়ে ১.৩০ কোটি টাকা হতো। জানিয়ে যে, সিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টক শুধুমাত্র BSE-তে তালিকাভুক্ত। বর্তমানে এই স্টকের দাম ১,৬২৯.৭৫ টাকা। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর শেয়ার প্রতি ৩,৬৩৩.১৫ টাকা এবং সর্বনিম্ন দর শেয়ার প্রতি ৩৭৮.১০ টাকা।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












