বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর রাজ্যের নানা জায়গায় রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। সেই প্রভাব এবার দেখা গেল আসানসোলে। বহুদিন ধরে বন্ধ থাকা একটি দুর্গা মন্দির হঠাৎই খুলে দেওয়া হয়েছে (Temple Reopened) সাধারণ মানুষের জন্য। নির্বাচনের আগে করা প্রতিশ্রুতি রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি। আর মন্দির খুলতেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।
মন্দির খোলা (Temple Reopened) নিয়ে আসানসোলে নতুন চর্চা
আসানসোলের বস্তিন বাজারে অবস্থিত শ্রী শ্রী দুর্গামাতা চ্যারিটেবল ট্রাস্টের দুর্গা মন্দির দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বছরের বেশিরভাগ সময় এই মন্দিরে সাধারণ ভক্তদের প্রবেশের অনুমতি ছিল না। শুধুমাত্র দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর সময় মন্দিরে পুজো হতো। তবে এবার সেই চিত্র বদলে গেল। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে তিনি এই মন্দির সারা বছরের জন্য খুলে দেবেন। ফল প্রকাশের পরই তিনি সরাসরি মন্দিরে পৌঁছে গিয়ে দরজা খুলে (Temple Reopened) দেন। তাঁর এই পদক্ষেপ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোলের ৯টি বিধানসভা আসনেই বিজেপির জয় হয়েছে। এই বড় জয়ের পরই মন্দির খোলার (Temple Reopened) ঘটনাকে অনেকেই রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবেও দেখছেন। মন্দির খোলার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর ভক্ত সেখানে ভিড় জমাতে শুরু করেন। পুজো-অর্চনা হয়, পাশাপাশি জয়ের আনন্দও উদযাপন করা হয়। দীর্ঘদিন ধরে নানা বিতর্কের কারণে মন্দিরটি বন্ধ ছিল বলে জানা গেছে। এবার সেই বাধা কাটিয়ে সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে।
এদিকে, রাজ্যে ক্ষমতায় আসার পর কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবরও সামনে এসেছে। তৃণমূলের অভিযোগ, তাদের পার্টি অফিস দখল এবং কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। যদিও বড় ধরনের কোনও অশান্তির খবর এখনও সামনে আসেনি। এই পরিস্থিতিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছে। শুভেন্দু অধিকারীও প্রকাশ্যে আবেদন করেছেন যাতে কোনওরকম ঝামেলা বা অশান্তি না হয় এবং আইন নিজের মতো কাজ করতে পারে।

আরও পড়ুনঃ হারের পর প্রথম প্রতিক্রিয়া, আজ কালীঘাটে বড় বৈঠক, কোন পথে মমতা-অভিষেক?
চূড়ান্ত ফল অনুযায়ী, বিজেপি ২০৬টি আসনে জয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। কংগ্রেস ২টি, বামফ্রন্ট ১টি এবং আইএসএফ ১টি আসনে জয়ী হয়েছে। এখন নজর, কবে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন হয়।












