আয়ুষ্মান ভারত কার্ডে e-KYC করেছেন? না হলে মিলবে না ৫ লক্ষের সুবিধা, জেনে নিন পদ্ধতি

Published on:

Published on:

Ayushman Bharat complete e-KYC on your avail benefits worth rs5 lakh
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের পর আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের অধীনের বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল ইন্সুরেন্স মিলছে। আর সেই কারণে ইতিমধ্যে অনেকেই এই কার্ডের জন্য আবেদন করে ফেলেছেন। আয়ুষ্মান ভারত কার্ড হাতে পাওয়ার পরে করাটা জরুরি। নইলে কার্ড সঙ্গে থাকলেও কোনো লাভ হবে না। তাই আজকে প্রতিবেদনের জেনে নিন কিভাবে করবেন এটি।

৫ লক্ষ টাকার সুবিধা পেতে আয়ুষ্মান কার্ডে করুন e-KYC (Ayushman Bharat)

আয়ুষ্মান ভারত কাডে ইকেওয়াইসি করতে হবে। কিভাবে এই কাজটি করবেন অথবা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই ই কেওয়াইসি করে ফেলতে পারেন। এক নজরে তাড়াতাড়ি পদ্ধতিটি দেখে নিন (Ayushman Bharat)।

 Ayushman Bharat complete e-KYC on your avail benefits worth rs5 lakh

আরও পড়ুন: ফের দুর্যোগের ছায়া সিকিমে! চেকং অবরুদ্ধ, বাড়ছে তিস্তার জল, হাই অ্যালার্ট উত্তরবঙ্গে

সবার প্রথমে আপনাকে স্মার্টফোনে আয়ুষ্মান ভারত অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপ খুলে বেনিফিশিয়ারি ও অপারেটর অপশনে ক্লিক করতে হবে। সেখানে যেই সব তথ্য চাওয়া হবে, সেগুলি দিন। তাহলেই ই-কেওয়াইসি কমপ্লিট করে ফেলতে পারবেন বাড়ি বসেই।

এক্ষেত্রে এই সব তথ্যগুলি দিতে হবে?
আপনার রেশন কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর ও ভোটার কার্ডের নম্বর সঙ্গে রাখুন। এছাড়া আয়ুষ্মান ভারত কার্ডটাও সঙ্গে রাখবেন। তাহলেই কাজ হবে। এই সব নম্বরের মাধ্যমেই অনায়াসে ই-কেওয়াইসি করে ফেলতে পারবেন।

অফলাইনে কীভাবে করবেন?
আপনাদের এলাকায় কোথায় আয়ুষ্মান ভারতের কাজ হচ্ছে, খোঁজ নিন। প্রয়োজনে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনে যেতে পারেন। এছাড়া বিডিও বা এসডিও অফিসেও যাওয়া যেতে পারে। সেখানে গিয়ে খোঁজ নিন।

ই-কেওয়াইসি হয়েছে বুঝবেন কীভাবে?
এক্ষেত্রে আয়ুষ্মান ভারতে লগইন করে কোনও একজনের রেশন ব আধার কার্ডের নম্বর দিন। তারপর সেখান থেকে অনায়াসে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ভেরিফিকেশন দেখতে পারবেন (Ayushman Bharat)।