বাংলা হান্ট ডেস্ক: নেপালে ভয়াবহ বিপর্যয় কাটার পর এবার উদ্বেগ বাড়াচ্ছে সিকিমের পরিস্থিতি। রবিবার উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থিং টানের সংলগ্ন এলাকায় বড় ধস নামে (Sikkim Landslide)। এই ধসের ফলে আংশিক ভাবে অবরুদ্ধ হয়ে পড়ে চেকং নদী।
থমথমে সিকিম চেকং অবরুদ্ধ ভয়াল তিস্তায় হাই অ্যালার্ট (Sikkim Landslide)
ধসের পরিমাণ এতটাই বেশি যে নদীর বড় অংশ মাটি ও পাথরের নিচে চাপা পড়ে গিয়েছে (Sikkim Landslide)। পাশাপাশি চেকিং নদীর তিস্তা সঙ্গে মিলিত হওয়ায় পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। পাশাপাশি ধসের জেরে থিং টানের সংলগ্ন এলাকার ওপর সিকিম প্রশাসনের তরফ থেকে বর্তমানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন: আদ্রা ডিভিশনে ফের রেল ব্লক! ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা, ভোগান্তিতে যাত্রীরা
পাহাড় কেটে তৈরি এই টানের উত্তর সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ মাধ্যম গড়ে তুলেছে। এর ফলে ধ্বসের প্রভাবে শুধুমাত্র নদীতেই সীমাবদ্ধ নয়। যোগাযোগ ব্যবস্থার ওপরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, থিং ট্যানেলে বিপরীতে নাগা বনাঞ্চল এলাকায় নাগা তোসা সড়কের নতুন কাটা পাহাড়ের একটি বড় অংশ তিস্তা এবং চেকিং নদীর সঙ্গমস্থলের কাছে ভেঙে পড়েছে। এর ফলে দুই নদী প্রবাহ আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তবে সিকিম সরকার ইতিমধ্যে একাধিক নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি জানানো হয়েছে, চেকিং নদীর একটি অংশ এখনো খোলা থাকায় সেই পথ দিয়ে জল প্রবাহিত হচ্ছে। তবে ধস কতটা গভীর এবং নদীর অংশ কতটা অবরুদ্ধ হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট নয়।
এছাড়া মঙ্গন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলস্তর ও প্রবাহের উপর 24 ঘন্টা নজরদারির চালানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক জেলা হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে (Sikkim Landslide)।













