একটি ভুলেই বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ড, আবেদন করার আগে সতর্ক হোন

Published on:

Published on:

Ayushman Bharat important warning regarding the card
Follow

বাংলা হান্ট ডেস্ক: আয়ুষ্মানকারী সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি এই কার্ডের তালিকায় রয়েছেন কিনা (Ayushman Bharat)। অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তথ্যের অভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত তথ্য রইল।

আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা (Ayushman Bharat)

একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Ayushman Bharat important warning regarding the card

আরও পড়ুন: ফ্রিজ থেকে বেরোচ্ছে তীব্র বাজে গন্ধ? সহজ কয়েকটি টোটকাতেই হবে কাজ

এছাড়াও আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে সরকারি বা বেসরকারি রেজিস্টার্ড হাসপাতালে চিকিৎসা পেতে প্রয়োজন হয় আয়ুষ্মান কার্ড। এই কার্ড না থাকলে বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে না। যারা নতুন করে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করছেন, তাদের অনেকেরই আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে কিছু ভুলের জন্য। দেখে নিন সেগুলো কি কি।

কি কারণে আয়ুষ্মান কার্ড আপনার বাতিল হয়ে যেতে পারে:

আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার সময় প্রথমেই দেখুন যে এনএইচএ পোর্টালে যে তথ্য আছে, তা নিজের আধার কার্ডের সঙ্গে মিলছে কি না। যদি এই দুটির মধ্যে তথ্য না মেলে, তাহলে আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে। অনেক সময় বাবার নামে ফারাক থেকে যায়। অর্থাৎ আধার কার্ডে বাবার নাম এক লেখা, অন্য নথিতে আলাদা নাম বা বানান লেখা। নামের বানানের এই ফারাকের অনেক সময় আয়ুষ্মান কার্ডের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে।

যদি এনএইচএ পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল থাকে, তাহলেও আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে। আয়ুষ্মান কার্ডের আবেদনে যে জন্মতারিখ উল্লেখ করা আছে, তা যেন আধার কার্ডেও এক থাকে। যদি এই তথ্যে ফারাক থাকে, তাহলে আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে (Ayushman Bharat)।