বাড়িতে বসেই বানান আয়ুষ্মান ভারত কার্ড! অনলাইন ও অফলাইন আবেদন পদ্ধতি জানুন

Published on:

Published on:

Ayushman Card learn the easy process for getting
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা (Ayushman Card)। কেন্দ্র সরকারের অসংখ্য প্রকল্প রয়েছে যা বর্তমানে বাংলা লক্ষ লক্ষ মানুষকে উপকৃত করেছে। আর এর মধ্যে অন্যতম হল আয়ুষ্মান ভারত প্রকল্প। খুব তাড়াতাড়ি দেশের অন্যান্য রাজ্যের মতন বাংলাতে এটির কার্যকর হবে।

আয়ুষ্মান কার্ড তৈরির সহজ নিয়ম জানুন (Ayushman Card)

যদিও যোগ্য ব্যক্তিরা এই কার্ড সংগ্রহ করে বিনামূল্যের চিকিৎসা সুবিধা পাবেন। কিন্তু আপনি যদি যোগ্য হয়েও এখনো এই কার্ড সংগ্রহ না করে থাকেন, তাহলে এই প্রকল্পে কার্যকারী ভাবে চালু হওয়ার আগেই সংগ্রহ করে নিতে পারবেন সহজে। কিভাবে করবেন তা আজকের প্রতিবেদনে রইল (Ayushman Card)।

Ayushman Card learn the easy process for getting

আরও পড়ুন: বর্ষায় ২-৩ দিনের ছুটি কাটাতে চাইলে পালাখোলার এই সুন্দর ক্যাম্প সাইট হবে সেরা পছন্দ

কিভাবে অনলাইনে আবেদন করবেন?

আপনি নিজেই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে প্রকল্পটির অফিসিয়াল ওয়েবসাইট pmjay.gov.in-এ যেতে হবে। তারপর এখানে ‘আমি কি যোগ্য’ অপশনটিতে ক্লিক করুন। এরপর এখানে চাওয়া তথ্যগুলি দিয়ে আপনি আয়ুষ্মান কার্ডটি হাতে পেতে পারেন।

কীভাবে অফলাইনে আবেদন করবেন?

আপনি অফলাইনেও আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে আপনার নিকটতম সিএসসি কেন্দ্রে যেতে হবে। যেখানে আপনার আধার কার্ডের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়।

কীভাবে হাতে পাবেন আয়ুষ্মান কার্ড?

লগ ইন করার পর, আপনার রাজ্য বেছে নিন, প্রকল্প হিসেবে ‘PMJY’ নির্বাচন করুন এবং আপনার যোগ্যতা যাচাই করার জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। পরিচয় যাচাই করতে ‘Do e-KYC’-তে ক্লিক করুন এবং ‘Aadhaar OTP’ বেছে নিন। সম্পন্ন হয়ে গেলে ২০ মিনিটের মধ্যেই পুনরায় লগইন করে আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিন (Ayushman Card)।