বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে যতটা সম্ভবনা নিয়ে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম (Babar Azam), একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আর সেই মান বজায় রাখতে পারেননি তিনি। একসময় পাকিস্তানের সংবাদমাধ্যম তার তুলনা করতেন ভারতীয় দলের মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) সাথে। কিন্তু বর্তমানে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও এই তুলনাকে ব্যাঙ্গের চোখেই দেখে থাকে।
তবে সম্প্রতি বিরাট কোহলির একটি টেস্ট রেকর্ড ভেঙে দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। আপাতত পাকিস্তান ক্রিকেট টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে চারশোর বেশি রান তুললেও প্রথম ইনিংসে লিড পেয়েছে শ্রীলঙ্কা। আর প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন পাক অধিনায়ক।

এরপর দেখা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের কেরিয়ারে ৪ টি টেস্ট অর্ধশতরান হাঁকিয়েছেন বাবর। যেখানে টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়া বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছেন মাত্র দুটি। প্রথম ইনিংসে বাবর হাফসেঞ্চুরির গণ্ডি ছুঁতেই এই তুলনামূলক পরিসংখ্যান সামনে এসেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলি। কোহলির চেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টেস্ট ইনিংস কম খেলেও অর্ধশতরানের দিক দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ককে টপকে গিয়েছেন বাবর।
আরও পড়ুন: শচীন, যুবরাজদের রেকর্ড ছুঁলেন লোকেশ রাহুল! কোহলি, ধোনিরাও গড়তে পারেননি এমন কীর্তি
তবে ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা এই পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ। কারণ হাফসেঞ্চুরির নিরীখে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে শতরান হাঁকানোর দিক দিয়ে এগিয়ে রয়েছেন কোহলি। টেস্ট ফরম্যাটে বাবর শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান পেয়েছেন তিন বার। কোহলি একই কাজ করে দেখিয়েছেন পাঁচ বার। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির রানের গড়ও (৬২) বাবর আজমের (৫৩) চেয়ে বেশি প্রশংসনীয়।
আরও পড়ুন: জিতেও শান্তি নেই! রোহিত শর্মার লজ্জাজনক রেকর্ড ভেঙে আরও বড় অস্বস্তিতে ভারতীয় অধিনায়ক শ্রেয়স
তবে চলতি বছরে বিরাট কোহলির টেস্ট অর্ধশতরানের সামগ্রিক সংখ্যাকে টপকে গিয়েছেন বাবর। গত বছর টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়া বিরাট কোহলি এই ফরম্যাটে ২১০ ইনিংস খেলে ৩১টি হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু চলতি বছরে তাকে টপকে আপাতত ১২৩ টেস্ট ইনিংসে বাবরের হাফসেঞ্চুরি সংখ্যা ৩৫। তবে টেস্ট ফরম্যাটে ৩০ শতরানের মালিক কোহলির চেয়ে সেঞ্চুরির নিরীখে অনেক বেশি পিছিয়ে বাবর। টেস্ট ফরম্যাটে তার নামের পাশে রয়েছে কেবল ৯ শতরান।












