তাঁদের সাফল্যে অনুপ্রাণিত সমাজ! বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে আয়োজিত হচ্ছে BanglaHunt Industry Leaders Award 2026

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়া ক্রমশ প্রভাব বিস্তার করেছে। এমতাবস্থায়, পাঠক এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং সহযোগিতায় পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বাংলা হান্ট। সঠিক খবর এবং নির্ভুল তথ্য পরিবেশনের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে বাংলা হান্ট অত্যন্ত (BanglaHunt Industry Leaders Award 2026) সফলভাবে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানিয়ে আসছে। চলতি বছরেও তার ব্যতিক্রম ঘটবে না।

আয়োজিত হচ্ছে BanglaHunt Industry Leaders Award 2026:

আগামী ২৬ জুলাই ঠিক বিকেল ৫ টা থেকে Fairfield by Marriot-এ মহাসমারোহে সম্পন্ন হতে চলেছে বাংলা হান্ট ইন্ডাস্ট্রি লিডার্স অ্যাওয়ার্ড ২০২৬। যেটি সফল উদ্যোক্তা থেকে শুরু করে বিজনেস লিডার্স, প্রফেশনালস, শিল্পী, সাংবাদিক, অ্যাডভোকেট, শিক্ষাবিদ এবং পরিবর্তনকারীদের সম্মান জানানোর ক্ষেত্রে একটি অন্যতম মঞ্চ হিসাবে বিবেচিত হয়।

BanglaHunt Industry Leaders Award 2026 to be organized.

মূলত, যাঁদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, আবেগ, অধ্যাবসায় এবং নেতৃত্বের ওপর ভর করে সমাজে ইতিবাচক প্রভাব ক্রমশ বিস্তারিত হচ্ছে এবং যুবসমাজ অনুপ্রাণিত হচ্ছে তাঁদের সেই লড়াইকেই কুর্নিশ জানাবে বাংলা হান্ট।

আরও পড়ুন: iPhone প্রেমীদের জন্য বড় ধাক্কা! অগাস্টেই ১২,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে এই মডেলগুলির দাম

এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ। পাশাপাশি, বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। মূলত, Think nXt Media ও AVM Station-এর পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হতে চলা এই সামগ্রিক আয়োজনের উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলা হান্ট। যেখানে টাইটেল স্পনসর Novesta Group।

আরও পড়ুন: তৈরি হবে নতুন ইতিহাস! এই পড়শি দেশে রয়েছে রেয়ার আর্থের ভাণ্ডার, কী পরিকল্পনা ভারতের?

এমতাবস্থায়, প্রত্যেক স্পনসর থেকে শুরু করে পার্টনার, জুরি মেম্বার, ভলেন্টিয়ার, প্রোডাকশন ক্রু, মিডিয়া অ্যাসোসিয়েট এবং Think nXt Media ও AVM Station- পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানায় বাংলা হান্ট। প্রত্যেকের সহযোগিতা এবং সমর্থনের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা, এই অনুষ্ঠান সঠিকভাবে সম্পন্ন করার অন্যতম চাবিকাঠি হয়ে উঠুক; রইল এই কামনাই।