বকরি ইদ উপলক্ষে ব্যাঙ্ক ছুটি কবে? শহরভিত্তিক সম্পূর্ণ তালিকা প্রকাশ্যে

Published on:

Published on:

Bank Holiday bakri eid update released
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগামী বৃহস্পতিবার দেশ জুড়ে পালন হতে চলেছে বকরি ইদ। এই উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা প্রকাশ করা হয়। যার মাধ্যমে দেশের কোন কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকছে সেই সম্পর্কে আগাম তথ্য পেয়ে যান গ্রাহকেরা। গ্রাহকদের দুর্ভোগ এড়াতে সেই ব্যাঙ্ক বন্ধের দিনগুলি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন এবং সেই ভাবেই ব্যাঙ্কিং কাজ কর্মের পরিকল্পনাও সেরে রাখা উচিত। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

বকরি ইদের ব্যাঙ্ক হলিডে আপডেট প্রকাশ্যে (Bank Holiday)

বকরি ইদ উপলক্ষে আরবিআই-এর ছুটির তালিকা প্রকাশ করেছে। যেখানে , ২৭ মে বুধবার দেশের একাধিক শহরে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি এই তালিকায় রয়েছে নয়াদিল্লি, লখনউ, কলকাতা, আহমেদাবাদ , ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গুয়াহাটি, জম্মু, কোচি, কানপুর, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরম এবং আগরতলার মতো শহর।

 Bank Holiday bakri eid update released

আরও পড়ুন: আধার আপডেট বা সংশোধনে আর ঝামেলা নয়, জেনে নিন স্টেপ বাই স্টেপ সমাধান

এছাড়াও কিছু রাজ্য ও শহরে ২৮ মে বৃহস্পতিবার বকরি ইদ পালিত হবে। ফলে ওই দিন মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর, নাগপুর, পাটনা, বিজয়ওয়াড়া, গোয়া, বেলাপুর, শিলং এবং আইজলের মতো শহরে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। গ্রাহকেরা মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএম পরিষেবা ব্যবহার করতে পারবেন। টাকা ট্রান্সফার, অনলাইন লেনদেনের মতো পরিষেবাও স্বাভাবিকভাবেই চলবে।

পাশাপাশি বেশ কিছু রাজ্যে ওই শহরে ২৮ তারিখ এই উৎসব পালন হবে। যার ফলে মুম্বাই ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, জয়পুর, নাগপুর, পাটনা, গোয়া বেলাপুর এর মতন শহর গুলিতে ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে (Bank Holiday)।