বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোর আর বাকি মাত্র হাতে গোনা কয়েক দিন। আগামী অক্টোবর মাসেই দুর্গাপুজো। আর পুজোর মাস মানেই ছুটি। স্কুল, কলেজ, অফিস থেকে ব্যাঙ্ক- উৎসবের আমেজে ছুটি থাকে সর্বত্র। এমতাবস্থায় প্রকাশ্যে এসেছে আগামী অক্টোবর মাসে ব্যাঙ্কের (Bank Holiday) ছুটির তালিকা। উৎসবের মরশুমে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
অক্টোবর মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক (Bank Holiday)
আরবিআই এর তালিকা অনুযায়ী, অক্টোবর মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দুর্গাপুজো, গান্ধী জয়ন্তী সহ নানান কারণে অক্টোবর মাসে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আরবিআই এর তালিকা অনুযায়ী, ২ অক্টোবর শুক্রবার মহাত্মা গান্ধী জয়ন্তীতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

পুজোয় কতদিন ছুটি: এরপর ১০ অক্টোবর শনিবার মহালয়া ও মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৮ অক্টোবর রবিবার মহা সপ্তমী এবং রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ। ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমী বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২১ অক্টোবর বিজয়া দশমী ব্যাঙ্ক ছুটি থাকবে।
আরও পড়ুন : কুচো মাছ বাছতে দিন কাবার, এই কৌশল শিখে রাখলে নিমেষেই পরিস্কার হবে ঝুড়ি ঝুড়ি মাছ
টানা ছুটি ব্যাঙ্কে: এরপর ২৪ অক্টোবর শনিবার মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক (Bank Holiday) বন্ধ থাকবে। পরদিন ২৫ অক্টোবর রবিবার এবং লক্ষ্মীপুজো হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটিগুলি ছাড়াও প্রতি রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৪ অক্টোবরের আঞ্চলিক ছুটি অবশ্য ক্যালেন্ডারের উপরে নির্ভর করছে। ৩১ অক্টোবর মাসের পঞ্চম শনিবার। তাই সাধারণ ভাবে ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকার নিয়ম নেই।
আরও পড়ুন : মহালয়ায় বিশ্বরেকর্ড, একসঙ্গে বাজবে ৩০০০ ঢাক! সকাল থেকেই ঠাসা কর্মসূচি
এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অবশ্য ডিজিটাল পরিষেবা, ইউপিআই চালু থাকবে। তবে চেক সংক্রান্ত কোনও কাজ, অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও পরিষেবা থেকে নথিপত্র যাচাই ছুটির কারণে পিছিয়ে যেতে পারে।













