বাংলাহান্ট ডেস্ক : বাঙালির প্রিয় মাছের তালিকায় রুই, কাতলা, ভেটকি, পারশের মতো বড় মাছের পাশাপাশি ছোট ছোট মাছও জনপ্রিয়তার দিক দিয়ে প্রথম দিকেই রয়েছে। পুঁটি, কাচকি, মৌরলার মতো মাছ স্বাদে, পুষ্টিতে দু দিক দিয়েই টেক্কা দেবে বড় মাছগুলিকে (Kitchen Hacks)। কিন্তু সমস্যা একটাই। এই ধরণের ছোট ছোট মাছগুলি বাজার থেকে কেটে দেয় না। বাড়িতে নিজে কাটতে বাছতে গিয়েই দিন কাবার হয়ে যায়। তাহলে উপায় কী?
কুচো মাছ পরিস্কার (Kitchen Hacks) করার উপায় কী?
কিছু ছোট টিপসে ছুরি, বঁটি ছাড়াই পরিস্কার করা যাবে কুচো মাছ। এর জন্য লাগবে একটি বাজারের ব্যাগ। মাছের উপরের শক্ত কাঁটাটি কেটে নিয়ে একটি বাজার করার ব্যাগের উপরে মাছগুলি রেখে ভালো করে হাত দিয়ে ঘষে নিন। বাজারের ব্যাগগুলি খসখসে আর শক্ত হওয়ায় হালকা হাতে ঘষলেই সব আঁশ উঠে আসবে। এরপর জলে ভালো করে ধুয়ে নিলেই হল।

ঝুড়ি থাকলেই কেল্লাফতে: একটি প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে নিন মাছ। ঝুড়ির ছিদ্রর উপরে কয়েক বার ঘষে নিন মাছ। নীচে একটি বাটি রেখে দিন। এবার কলের তলায় মাছ ধুয়ে নিলেই দেখবেন সমস্ত আঁশ জমা হয়েছে ওই বাটিতে। কাচকি মাছের (Kitchen Hacks) ক্ষেত্রে তা চাল ধোওয়া জলে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এতে মাছের আঁশ, গন্ধ দূর হয়ে ময়লাও পরিস্কার হয়ে যায়। এবার সাধারণ জলে কয়েকবার ধুয়ে নিলেই মাছ পরিস্কার হয়ে যাবে।
আরও পড়ুন :পশ্চিমবঙ্গের OBC সংরক্ষণ নিয়ে ফের শুনানি, দিন ঘোষণা সুপ্রিম কোর্টের
আমুদি পরিস্কার করার উপায়: আমুদি মাছ হয় খুব নরম। মাছগুলি একটি ঝুড়িতে রেখে নুন দিয়ে হালকা হাতে চটকে নিন। এতে মাছের গায়ে থাকা আঁশ সহজেই পরিস্কার হয়ে যাবে। পেটের কাছে একটু চিরে চাপ দিলেই নাড়িভুড়ি বেরিয়ে আসবে।
আরও পড়ুন: জিতলেও চিন্তা কাটছে না ভারতের! এই সমস্যার সমাধান না খুঁজলে বিশ্বকাপে সমস্যায় পড়বেন গিল, গম্ভীররা
কুচো মাছের লেজ, পাখনা, কানকো হাত দিয়েই টেনে ছিড়ে ফেলতে পারবেন। এরপর পেটের কাছে হালকা চাপ দিলেই বেরিয়ে আসবে নাড়িভুড়ি।













