মে-তেই টানা ৬ দিনের ছুটি, এই তারিখের আগে সারুন ব্যাঙ্কের কাজ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মে মাস শেষ হতে আর কিছুদিন বাকি। এর মধ্যেই টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। উৎসব, ধর্মঘট এবং উইকেন্ড মিলিয়েই এই লম্বা ছুটি পড়ছে বলে খবর। উপরন্তু শুধু পশ্চিমবঙ্গেই না, সমগ্র দেশেই বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। তবে এই ৬ দিনের ছুটি শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এসবিআই গ্রাহকদের সময় থাকতে জরুরি কাজ সেরে রাখাই ভালো।

টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)

জানা যাচ্ছে, ২৩ মে থেকে টানা ৬ দিন এসবিআই এর সমস্ত ব্রাঞ্চ বন্ধ থাকতে পারে। এর মধ্যে রয়েছে বকরি ইদ, উইকেন্ডের ছুটি এবং প্রস্তাবিত ধর্মঘট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বকরি ইদের জন্য জম্মু ও কাশ্মীরে ২৭ ও ২৮ মে দুদিন ছুটি থাকবে ব্যাঙ্কে।

Bank Holiday of 6 days in may

কোন কোন দিন বন্ধ: ২৩ মে মাসের চতুর্থ শনিবার। তাই ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৪ মে রবিবার সারা দেশ জুড়ে বন্ধ থাকবে এসবিআই এর সমস্ত শাখা। ফলে টানা দুদিনের উইকেন্ড থাকছে। এদিকে এসবিআই (Bank Holiday) স্টাফ ফেডারেশন ২৫ এবং ২৬ মে ধর্মঘটের ডাক দিয়েছে। নিয়োগ এবং ন্যাশনাল পেনশন সিস্টেম ফান্ড ম্যানেজারদের নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে ডাকা হয়েছে ধর্মঘট।

আরও পড়ুন : ‘বিশ্ব রগড়ানি দিবস…’, ভোট পরবর্তী হিংসায় ‘উসকানি’র অভিযোগে পরমব্রতর বিরুদ্ধে FIR হাইকোর্টের আইনজীবীর

ডাকা হয়েছে ধর্মঘট: এসবিআই কর্মীরাও অংশ নিতে পারেন ধর্মঘটে। তেমনটা হলে বিভিন্ন শাখায় ব্যাহত হতে পারে পরিষেবা। যদিও অনলাইন পরিষেবা স্বাভাবিক থাকবে এই কদিন।

আরও পড়ুন : খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো? বাড়িতে বসে চেক করুন স্ট্যাটাস

ব্যাঙ্ক বন্ধ থাকলেও এসবিআই এর অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট এবং এটিএম পরিষেবা চালু থাকবে। তবুও কোনোরকম ভোগান্তি এড়াতে আগেভাগে জরুরি কাজ থাকলে তা সেরে রাখাই ভালো।