এই কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও দলে এই তারকাকে জায়গা দিতে পারছে না BCCI! চিন্তায় সমর্থকরা

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতলেও ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। যেভাবে তারকা ব্যাটাররা গোটা সিরিজে ব্যাট হাতে ব্যর্থ তা চিন্তা বাড়াচ্ছে সমর্থকদের। তবে বোলিং-বান্ধব পরিবেশে ভারতের ব্যাটারদের মধ্যে স্বল্প সুযোগ পেয়েও নজর কেড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)।

চলতি বছরে ব্যাট হাতে ভারতের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ঈশান কিষাণ। তবে তিনি বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের হয়ে মাঠে নেমেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। ওডিআই ফরম্যাটে পেয়েছেন সীমিত সুযোগ। তার মধ্যেও নিজের অভ্যস্ত ওপেনিং পজিশনের বদলে তাকে ব্যাট করতে হয়েছে চার নম্বরে। কিন্তু তার মধ্যেও বেশ সপ্রতিভ দেখিয়েছে ঈশানকে।

Ishan Kishan played T20 World Cup final with sadness.

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুই ম্যাচে নিয়মিত উইকেটরক্ষক লোকেশ রাহুলের অনুপস্থিতিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। চতুর্থ ওডিআইতে দল ৮৯ রানে অলআউট হওয়ার দিনে ঈশান একাই করেন ২৭ রান। পঞ্চম ওডিআই ম্যাচে মূলত তার ৫৮ বলে খেলা ৪৬ রানের ইনিংসের ওপর ভর করেই সিরিজে প্রথমবার ২০০ রানের গণ্ডি পেরিয়েছিল ভারত।

আরও পড়ুন: ফের মিলে গেল গম্ভীর ও শ্রেয়সের সুর! ভারতের সিরিজ জয়ের পর দুজনেই করলেন এই তাৎপর্যপূর্ণ মন্তব্য

তবে চার নম্বর পজিশনেও তার পক্ষে নিয়মিত ওডিআই ফরম্যাটের প্রথম একাদশে সুযোগ পাওয়া সম্ভব নয়। কারণ ওই জায়গাটি নির্দিষ্ট করা রয়েছে দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারের জন্য। ব্যাট হাতে তিনি একেবারেই ছন্দে নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে দল পরিচালনা করার ক্ষমতার কারণে তাকে আরও সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বিদেশের মাটিতে চূড়ান্ত ফ্লপ রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের

নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত এই সদ্য সমাপ্ত সিরিজের ৪ ম্যাচে একবারও বড় রানের দেখা পাননি শ্রেয়স। এই ৪ ইনিংসে মাত্র ৬৭ রান করেছেন এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার। বিদেশের মাটিতে শেষ ১৫ টি ম্যাচে প্রায় ২৬ গড়ে ৩৫৮ রান করেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে এশিয়ার বাইরে SENA দেশগুলিতে তার গড় ৩০-এরও নীচে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন বিশ্বকাপে বড় সমস্যায় পড়তে হতে পারে তাকে। অনেক বিশেষজ্ঞরা এটাও বলেছেন যে ফর্মের এই অবনতি অব্যাহত থাকলে বিশ্বকাপে হয়তো শেষপর্যন্ত ঈশান কিষাণকেই দেখা যাবে প্রথম একাদশে।