বিদেশের মাটিতে চূড়ান্ত ফ্লপ রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) চলতি ওডিআই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য। আশঙ্কা করা হচ্ছে যে ২০২৭ সালে বিশ্বকাপের মঞ্চে পিচ বা পরিস্থিতি কিছুটা এই সিরিজের পিচ বা পরিস্থিতির মতোই সমমানের হবে। সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মাথাব্যথা বাড়বে। কারণ গোটা সিরিজ জুড়ে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) মতো অভিজ্ঞ তারকা সহ গোটা ভারতীয় ব্যাটিং চূড়ান্ত ব্যর্থ।

ভারত সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছিল বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে। কিন্তু চতুর্থ টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটিং প্রতিরোধ গড়ে তোলে। সেই একই ম্যাচে শোচনীয়ভাবে ব্যর্থ ভারতের ব্যাটিং। গোটা সিরিজে ভারতীয় দল একবারই ২০০ রানের গণ্ডি টপকাতে পেরেছে। সিরিজে ভারতের সর্বোচ্চ দলগত স্কোর ২০৯। রয়েছে ৮৯ রানে অলআউট হয়ে ক্রিকেট ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্ববৃহৎ হারের লজ্জাও। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ভারতীয় ব্যাটিংয়ের এমন শোচনীয় অবস্থা হলে তা একেবারেই স্বস্তি দেবে না প্রধান কোচ গম্ভীরকে।

Why is Team India head coach Gautam Gambhir job at risk?

রোহিত শর্মা সিরিজের চারটি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ। তিনি যে ভালো মানের সুইং সামলাতে পারেন না সেই অভিযোগ দীর্ঘদিনের। এই সিরিজে সেই সত্য আরও একবার প্রমাণিত হলো। অনেকেই প্রশ্ন তুলেছেন এমন অবস্থায় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলাটা হয়তো ভুল সিদ্ধান্ত হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

আরও পড়ুন: বুমরা নন, টেস্ট সিরিজে বল হাতে নজর কাড়বেন এই ভারতীয় পেসার! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

অপরদিকে দেশের মাটিতে অসাধারণ কিছু ইনিংস খেলে নিউজিল্যান্ডে পা রেখেছিলেন কোহলি। চলতি সিরিজের প্রথম ম্যাচেও তার ব্যাটে দেখা গিয়েছিল পরিচিত ছন্দ। কিন্তু বাকি সিরিজে ফর্ম হাতড়ে বেরিয়েছেন বিরাট। ২০১২ সালের পর প্রথমবার কোনও ওডিআই সিরিজে ৩ বার তিনি দুই অঙ্কের স্কোরে পৌঁছনোর আগেই আউট হয়েছেন। এখন প্রশ্ন তুলছেন অনেকেই যে তার এই ছন্দপতন বিশ্বকাপে ভারতের জন্য চিন্তার কারণ না হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: রোহিত, কোহলিকে এই লজ্জার হাত থেকে মুক্তি দিলেন শ্রেয়স আইয়ার! নিজের কাঁধে নিলেন এই অপমান

এত নেতিবাচক দিকের মধ্যে একমাত্র ইতিবাচক দিক ঈশান কিষাণ। লোকেশ রাহুল টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার কারণে দল ছাড়লে তিনি একাদশে সুযোগ পান। দুই ম্যাচেই দলের শোচনীয় অবস্থার মধ্যেই ব্যাট হাতে লড়াই করেছেন তিনি। তাকে দুই ম্যাচেই কিছুটা সঙ্গ দিয়েছেন অক্ষর প্যাটেল ও নমন ধীর। অনেকেই দাবি করছেন শ্রেয়স আইয়ারের বদলে ওডিআই দলে চার নম্বরে পাকাপাকিভাবে ঈশানকে সুযোগ দেওয়ার জন্য। এখন দেখার দলের এই শোচনীয় পারফরম্যান্স দেখে গম্ভীর কি বক্তব্য রাখেন।