বুমরা নন, টেস্ট সিরিজে বল হাতে নজর কাড়বেন এই ভারতীয় পেসার! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নভেম্বরের শেষদিকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজে ভারতীয় পেসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দীর্ঘদিন পর চোট সারিয়ে টেস্ট ফরম্যাটে মাঠে নামার জন্য প্রস্তুত তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতে বুমরা নন, বরং আনশুল কম্বোজ (Anshul Kamboj) এই সিরিজে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ খেলতে মাঠে নেমেছিলেন কম্বোজ। হরিয়ানার তারকা পেসার এই সিরিজের দুটি ম্যাচে কৃপণ বোলিং করার পাশাপাশি তুলেছেন চারটি উইকেট। টেস্ট একাদশে তার জায়গা একপ্রকার পাকা করে ফেলেছেন তিনি। ওডিআই ফরম্যাটের ভালো পারফরম্যান্সের অভিজ্ঞতা এবার টেস্টেও কাজে লাগাতে চান তিনি।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে তারপরে ভারতীয় দলে ডাক পেয়েছেন কম্বোজ। আইপিএলে সিএসকের জার্সিতে খেলা এই পেসার প্রথম শ্রেণীর ক্রিকেটে হরিয়ানার জার্সিতে ৪০ ম্যাচে তুলেছেন ১২৬ উইকেট। রয়েছে রঞ্জি ট্রফির ম্যাচে কেরালার বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তিও। দীর্ঘদিন নিজের দক্ষতার প্রমাণ দিয়ে তবে সুযোগ পেয়েছেন তিনি ভারতীয় দলে।

আরও পড়ুন: বড় পরীক্ষার সামনে এই ভারতীয় তারকা! এবার ব্যর্থ হলে ছেঁটে ফেলবে BCCI

কিন্তু কেন তাকে বুমরার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন রবি শাস্ত্রী। আসলে চোটপ্রবণ বুমরাকে নিয়ে বেশি ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তাকে হয়তো ছোট ছোট স্পেলেই বোলিং করাবেন অধিনায়ক শুভমান গিল। এমন পরিস্থিতিতে সিরাজের পাশাপাশি বল হাতে কম্বোজের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে কারণ তারা পেসারদের জন্য সুবিধাজনক এই পরিস্থিতিতে বল হাতে লম্বা স্পেল করতে প্রস্তুত।

আরও পড়ুন: টেস্ট সিরিজ শুরুর আগে বিশাল স্বস্তিতে গম্ভীর! খুশির খবর পেলো ভারতীয় দল

শাস্ত্রী এই প্রসঙ্গে সরাসরি বলেছেন, “নিউজিল্যান্ডের মতো দেশে টেস্ট ক্রিকেট খেলার সময় আপনার এমন একজন খেলোয়াড় প্রয়োজন হবে যে টানা পরিশ্রম করতে পারে। আমার মনে হয় কম্বোজ সেই ভূমিকাটি পালন করতে সক্ষম। সে এসে অনায়াসেই ১৫ ওভার বল করে এক প্রান্ত আগলে রাখতে পারবে; বিশেষ করে যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, খুব জোরে বাতাস বয় বা এই ধরনের প্রতিকূল কোনো পরিবেশ তৈরি হয়, তখন সে দলের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে।