বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ড বনাম ভারত (New Zealand vs India) টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য বেশ কিছু তারকা ক্রিকেটার ওডিআই স্কোয়াড ছেড়ে আলাদা করে অনুশীলন শুরু করছেন। গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে তাদেরকে তৎকালে রাখাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ভারতীয় ওডিআই দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিলও। তার জায়গায় সিরিজের বাকি দুটি ওডিআই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
কিন্তু পরিসংখ্যান বলছে, গত দুই বছরে আমূল বদলে গেছে শ্রেয়স আইয়ারের ওডিআই পারফরম্যান্স। সম্প্রতি একটি পরিসংখ্যান সামনে আসতেই চোখ কপালে উঠেছে ক্রিকেটপ্রেমীদের। ২০২৩ সালে শ্রেয়স এই নির্দিষ্ট ফরম্যাটে খেলেছিলেন ১৯টি ইনিংস। সেই সময়ের মধ্যে ৫২.৮৮ গড়ে করেছিলেন ৮৪৬ রান করেছিলেন এই তারকা। সেই সঙ্গে দ্রুতগতিতে অর্থাৎ প্রায় ১১৩ স্ট্রাইক রেটে রান তুলছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ৩টি শতরানের পাশাপাশি তিনি ও ৪টি হাফ-সেঞ্চুরিও করেছিলেন। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৭০ বলে ১০৫ এবং লিগ পর্বে আরও দুটি শতরান করে যুবরাজ সিংয়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছিলেন চার নম্বরে ব্যাটিং করতে নামা এই তারকা।

কিন্তু ওই বিশ্বকাপের পর থেকে ছবিটা বদলাতে শুরু করে। ২০২৩ বিশ্বকাপের পর ভারতীয় দল খুব বেশি ওডিআই ম্যাচ খেলেনি। চোট আঘাতের জন্য বেশ কিছুদিন দলের বাইরেও ছিলেন শ্রেয়স। এই নির্দিষ্ট ফরম্যাটে মাঝের ৩ বছরে ২৩টি ইনিংস খেলেছেন তিনি। এই সময় তার ব্যাট থেকে এসেছে ৭৬৮ রান। পাশাপাশি তার রানের গড় এবং স্ট্রাইক রেটে ধস নেমেছে। এই নির্দিষ্ট সময় তার গড় হয়েছে ৩৪.৯১-এ এবং স্ট্রাইক রেট নেমে দাঁড়িয়েছে ৮৮.৭৯-এ। সবচেয়ে চিন্তার বিষয়, এই ২৩ ইনিংসে একটিও শতরান হাঁকাতে পারেননি বর্তমান ওডিআই দলের সহ অধিনায়ক।
আরও পড়ুন: মুম্বাই ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন! দলে এসেই ক্যাপ্টেন শ্রেয়সকে নিয়ে হুঙ্কার ছাড়লেন হার্দিক
অর্থাৎ যে ব্যাটার ২০২৩ সালে প্রতি ৩ ইনিংসে একটি করে বড় স্কোর করতেন, তিনি এখন ২৩ ইনিংস ধরে তিন অঙ্কে পৌঁছতেই পারেননি। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে তিনটি কারণ আছে। প্রথমত, চোট বেশ বড় সময় ধরে ভুগিয়েছে এই তারকাকে। দ্বিতীয়ত, শর্ট বলের বিরুদ্ধে নিজের দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। প্রতিপক্ষ দলগুলো তার এই দুর্বলতাকে বারংবার কাজে লাগিয়েছে। তৃতীয়ত ওডিআই ফরম্যাটে ম্যাচ সংখ্যা কমে টি-টোয়েন্টি আন্তৰ্জাতিকের সংখ্যা বাড়া যা এই ফরম্যাটে তার ধারাবাহিকতার অভাবের অন্যতম বড় কারণ।
আরও পড়ুন: বিরাট কোহলির জন্য ODI বিশ্বকাপ শেষে বড় ক্ষতির মুখে পড়বে ভারত! এখনই সতর্ক করলেন পিটারসেন
শুভমান গিল না থাকায় চলতি সিরিজের বাকি দুটি ম্যাচে ঈশান কিষাণ ওপেন করতে নামবেন। তার কাছ থেকে ভালো পারফরম্যান্স পেলে এবং শ্রেয়স আইয়ারের ব্যর্থতা অব্যাহত থাকলে আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন আসতে পারে। সহ-অধিনায়ক হলেও দলের স্বার্থে ছেঁটে ফেলা হতে পারে শ্রেয়সকে। ঈশান অতীতে ভারতের জার্সিতে ৪ নম্বরেও ব্যাটিং করেছেন। সিরিজের বাকি দুটি ম্যাচে নিয়মিত ওডিআই একাদশে সুযোগ না পাওয়া এই তারকা নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া থাকবেন।












