রোহিত, কোহলিকে এই লজ্জার হাত থেকে মুক্তি দিলেন শ্রেয়স আইয়ার! নিজের কাঁধে নিলেন এই অপমান

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অধিনায়ক হিসেবে ওডিআই ফরম্যাটে নিজের যাত্রার শুরুটা একেবারেই সন্তোষজনক হলো তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের চতুর্থ ওডিআই ম্যাচ খেলতে নেমে শোচনীয় হারের মুখ দেখলো ভারতীয় দল (Indian Cricket Team)। ওডিআই ইতিহাসে রান তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়লো শ্রেয়স আইয়ার।

টেস্ট সিরিজের প্রস্তুতির কারণে শুভমান গিল অনুপস্থিত থাকায় এই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন শ্রেয়স। তিনি হয়েছেন ভারতের ২৯ তম ওডিআই অধিনায়ক। কিন্তু এতদিন ধরে ওডিআই ফরম্যাটে অধিনায়ক হিসেবে অভিষেকে নিজের প্রথম ম্যাচে সর্বনিম্ন রানের রেকর্ডটি রোহিত শর্মা ও বিরাট কোহলি দখলে রেখেছিলেন। দুজনেই অধিনায়ক হিসেবে নিজেদের প্রথম ম্যাচে দুই রানে আউট হয়েছিলেন। কিন্তু এই ম্যাচে তাদের সেই লজ্জা থেকে অব্যাহতি দিলেন শ্রেয়স আইয়ার।

এদিন নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির পেছন পেছন কোনও রান না করেই প্রথম ওভারে ড্রেসিংরুমে ফেরেন শ্রেয়স। ওডিআই অধিনায়ক হিসেবে ব্যাট হাতে অভিষেকে এটিই কোনও ভারতীয়র সবচেয়ে খারাপ পারফরম্যান্স। গোটা ভারতীয় দল এদিন ৮৯ রানে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন: বুমরা নন, টেস্ট সিরিজে বল হাতে নজর কাড়বেন এই ভারতীয় পেসার! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

এদিন ম্যাচ হারের পর সাংবাদিক সম্মেলনে ম্যাচে হারের জন্য শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের অসাধারণ বোলিংকেই দায়ী করেছেন। তিনি সরাসরি বলেছেন, “আমাদের ব্যাটিংয়ের সময় বল যেভাবে দুদিকেই সিম করছিল, তাতে ড্রেসিংরুম থেকে বসে আগেভাগে ঠিক করে রাখা কঠিন ছিল যে ঠিক কীভাবে খেলতে হবে। তাছাড়া, যারা আউট হয়েছে, তাদের কেউই যে খুব বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছে তা নয়, বরং নিউজিল্যান্ডের বোলাররা বেশ ভালো বল করেছিল।”

আরও পড়ুন: ওসব অজুহাত দিয়ে কোনও লাভ নেই! ভারত হারতেই রোহিত, কোহলিকে কড়া সতর্কবার্তা গম্ভীরের

এরপর আজকের ম্যাচের হার ভুলিয়ে পরবর্তী পরিকল্পনার বিষয়েও মুখ খুলেছেন শ্রেয়স। তিনি সরাসরি বলেছেন, “স্বাভাবিকভাবেই, এই ম্যাচটির কথা ভুলে যাওয়া জরুরি। পাশাপাশি, বোলিং ও ব্যাটিংয়ের ক্ষেত্রে কোথায় ভুল হয়েছে, তা বিশ্লেষণ করা প্রয়োজন। তবে এটাও মনে রাখা দরকার যে, আমরা এর আগে দুটি ম্যাচ জিতেছি। তাই সেই জয়গুলো থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের নতুন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।”