ওসব অজুহাত দিয়ে কোনও লাভ নেই! ভারত হারতেই রোহিত, কোহলিকে কড়া সতর্কবার্তা গম্ভীরের

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) ফের একটি সিরিজ জেতার সুযোগ আপাতত হাতছাড়া করলো ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বে ওভালে আয়োজিত সিরিজের চতুর্থ ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) সহ গোটা ভারতীয় ব্যাটিং লাইন-আপ। আর তারপরেই দলের খেলোয়াড়দের ওপর মেজাজ হারিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

এদিন রান তাড়া করতে নেমেই খাতাই খুলতে পারেননি রোহিত, বিরাটরা। ম্যাট হেনরির বিষাক্ত সুইং বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। কিছুটা সম্মান বাঁচানোর চেষ্টা করেছিলেন ঈশান কিষাণ (২৭), অক্ষর প্যাটেল (২১), নমন ধীররা (২১)। কিন্তু শেষপর্যন্ত ভারত ৮৯ রানে অলআউট হয়ে যায় এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৪ রানের বড় ব্যবধানে হার স্বীকার করে।

 

শুধু এই ম্যাচেই নয়, সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যাট হাতে চরম ভোগান্তির মুখোমুখি হয়েছিল মেন ইন ব্লুজ। কিন্তু সেই ম্যাচদুটিতে ভারতীয় বোলিংয়ের অসাধারণ পারফরম্যান্স সেই সমস্যাকে আড়াল করে দিয়েছিল। কিন্তু এদিন উইল ইয়ং, টিম সেইফার্টদের সামনে ভারতীয় বোলিং শোচনীয়ভাবে ব্যর্থ হতেই চাপে পড়ে যায় ভারতীয় দল।

আরও পড়ুন: T20-র পর ODI তেও লজ্জাজনক অভিষেক অধিনায়ক শ্রেয়সের! ছুঁলেন কোহলির অপ্রিয় কীর্তি

এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সোজাসুজি নিজের ব্যাটারদের সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, “আন্তর্জাতিক ক্রিকেটে কোনো আনপ্লেয়েবল ডেলিভারি বলে কিছু নেই। ম্যাট হেনরি এইদিন শুধু ভালো জায়গায় বল রেখেছে। কিন্তু দলের ব্যাটারদের সেটা সামলে নেওয়া উচিত ছিল। ৯০-এর আশেপাশে অলআউট হয়ে যাওয়াটা কখনোই মেনে নেওয়া যায় না। বিশ্বকাপের কাছাকাছি সময়ে এসে এমন ব্যাটিং ধস নিয়ে রীতিমতো চিন্তার বিষয়।

আরও পড়ুন: ২০২৬ সালে এসে কোহলির জোড়া টেস্ট রেকর্ড ভাঙলেন বাবর আজম! কতটা পিছিয়ে কোহলি?

এরপর নাম না করেও দুই ভারতীয় মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার সমালোচনা করেছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে পিচ ও পরিবেশ কিছুটা এইদিনের ম্যাচের মতোই থাকার সম্ভাবনা। তাই ভারতের এদিনের ব্যর্থতা অবশ্যই চিন্তার বিষয় বলে মনে করেন তিনি। সামনের ম্যাচগুলোতে সিনিয়র ব্যাটারদের থেকে আরও বেশি দায়িত্বশীল ব্যাটিং আশা করছেন বলে জানিয়েছেন গম্ভীর। নাম না নিলেও তার আক্রমণের নিশানা যে বিরাট ও রোহিত ছিল, তা বলাই বাহুল্য।